নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ

লেখক: Rumie
প্রকাশ: ২ মাস আগে

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট : নিউ জার্সি রাজ্যের এগ হারবার সিটির পোমনা জৈন হিন্দু মন্দিরের মিলনায়তনে গত ২৮ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় গীতি নৃত্যনাট‍্য শিবলীলা মঞ্চস্থ হয়েছে । নভরানা ডান্স একাডেমির শিল্পীদের মনোজ্ঞ পরিবেশনা দর্শকরা প্রাণভরে উপভোগ করেন।
শিবলীলা মানে মহাদেবের সেই সব রহস্যময়, প্রতীকপূর্ণ কর্ম যা বিশ্বজগতের ভারসাম্য রক্ষা ও আত্মার মুক্তির পথ দেখায়। তাঁর প্রতিটি লীলাই গভীর আধ্যাত্মিক বার্তা বহন করে। শিবের প্রধান লীলাগুলো হলো-সমুদ্র মন্থনে নীলকণ্ঠ রূপ,তাণ্ডব নৃত্য (নটরাজ),অর্ধনারীশ্বর রূপ, ভক্তদের রক্ষা। শিবলীলা পরিচালনায় ছিলেন ভরসা নায়েক, বিভিন্ন চরিত্রে অভিনয় করেন সন্দীপ সপরকার, নেহা সুমিত, মাধুরা লোহিত,হর্ষ প্রমুখ। সত্তরজন কলাকুশলী এতে অংশগ্রহণ করেন। বিপুল সংখ্যক দর্শক আড়াই ঘণ্টাব‍্যাপী মনোজ্ঞ এই গীতি নৃত্যনাট‍্য প্রাণভরে উপভোগ করেন । আয়োজকদের পক্ষে বিনোদ ভেলোর ও দীপক শাহ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code