চীন মধ্যপ্রাচ্যে বিশেষ মধ্যস্থতাকারী দূত পাঠাবে

লেখক: Rumie
প্রকাশ: ২ মাস আগে

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট : চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মধ্যপ্রাচ্যে মধ্যস্থতার জন্য একটি বিশেষ দূত পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সউদী আরব ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথক টেলিফোন আলাপের পর তিনি এ অঙ্গীকার করেন। ওয়াং ই সউদী পররাষ্ট্রমন্ত্রীকে জানান, মতপার্থক্য শান্তিপূর্ণ উপায়ে সমাধানের প্রচেষ্টা এবং রিয়াদের ‘সংযম’ তিনি প্রশংসা করেন। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন যায়েদ বিন সুলতান আল নাহিয়ান এর সঙ্গে আলাপে তিনি বলেন, বেসামরিক নাগরিকদের ওপর হামলাকে চীন ‘রেড লাইন’ বা অগ্রহণযোগ্য সীমা হিসেবে বিবেচনা করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code