ভেনিসে গ্রীণ সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লেখক: Rumie
প্রকাশ: ৪ মাস আগে

Manual6 Ad Code

ইতালি প্রতিনিধি : ইতালির পর্যটন নগরী ভেনিসে গ্রীণ সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ভেনিসের স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত প্রবাসী সিলেটিদের মিলনমেলায় পরিণত হওয়া এই অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সংগঠনের সভাপতি মাহবুব হাসান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সানী আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেনিসের কমিউনিটি ব্যক্তিত্ব এবং বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতারা।

সভাপতির বক্তব্যে মাহবুব হাসান বলেন, “প্রবাসের ব্যস্ত জীবনে এই ধরণের আয়োজন আমাদের নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বাড়াতে সাহায্য করে।গ্রীণ সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশন সব সময় প্রবাসীদের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।”সাধারণ সম্পাদক সানী আলী উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন,”আমাদের আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সার্থক করেছেন।আমরা ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর কমিউনিটি গঠনে কাজ করতে চাই।”

Manual2 Ad Code

Manual8 Ad Code

এসোসিয়েশন এর প্রধান উপদেষ্টা একেএম মাহবুবুর রহমান, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আলী আজগির, রুজেল আহমদ,আমির হাসান, আওলাদ হোসেন, উপদেষ্টা শাহাবুদ্দিন,আজিমুল হক পলাশ ও নাজমুল হোসেন এর সার্বিক সহযোগিতায় ইফতারের আগে মাহফিলে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।মোনাজাতে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।ইফতার মাহফিলে ভেনিসের বিশিষ্ট ব্যবসায়ী,সংবাদকর্মী এবং বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code