ইরানে হামলায় ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় সৌদি আরবকে তেহরানের ধন্যবাদ

লেখক: Rumie
প্রকাশ: ৬ মাস আগে

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতিতে সৌদি আরবের ভূমিকার প্রশংসা করেছে ইরান। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, রিয়াদ আকাশসীমা বা ভূখণ্ড ইরানের বিরুদ্ধে ব্যবহারের অনুমতি না দেওয়ার যে অঙ্গীকার করেছে, তাতে তারা কৃতজ্ঞ।

Manual7 Ad Code

সৌদি আরবে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলিরেজা এনায়াতি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আমরা সৌদি আরবের কাছ থেকে বারবার যা শুনেছি, সেগুলোর প্রশংসা করি। তারা ইরানের বিরুদ্ধে তাদের আকাশসীমা, জলসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না।

Manual4 Ad Code

বর্তমান যুদ্ধ শুরু হওয়ার আগে থেকেই তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা প্রশমনে কূটনৈতিক প্রচেষ্টায় সমর্থন দিয়ে আসছিল রিয়াদ। সেই সময়ই সৌদি কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছিল যে, ইরানের ওপর হামলার জন্য তাদের আকাশসীমা কোনোভাবেই ব্যবহার করতে দেওয়া হবে না।

Manual1 Ad Code

সূত্র: আল জাজিরা

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code