প্রধানমন্ত্রীর অনুদান পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে বিতরণ করবেন সিসিক প্রশাসক

লেখক: Rumie
প্রকাশ: ৪ মাস আগে

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া অনুদানের টাকা মঙ্গলবার (১৭ মার্চ) বিতরণ করা হবে। সকাল ১১টায় নগরভবন প্রাঙ্গণে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী পরিচ্ছন্নতাকর্মীদের হাতে ঈদ অনুদানের টাকা তুলে দেবেন।

Manual6 Ad Code

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান সিসিকের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ৪১ লাখ ৩৫ হাজার টাকা বরাদ্দ দিয়েছেন। গত রোববার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাত থেকে অনুদানের চেক গ্রহণ করেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code