যারা স্বাধীনতা মেনে নিতে পারেনি তারাই ৩ নভেম্বর হত‌্যাকাণ্ড ঘটিয়েছে: প্রধানমন্ত্রী

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি, স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেননি, স্বাধীন বাংলাদেশ চান না, তাদের সহযোগীরা এ হত্যাকাণ্ডে জড়িত ছিলেন এবং তারা হত্যার মূল পরিকল্পনাকারী ছিলেন।

Manual5 Ad Code

মঙ্গলবার (৩ নভেম্বর) জেলহত্যা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেন।

Manual7 Ad Code

 

প্রধানমন্ত্রী বলেন, ১৫ আগস্ট এবং ৩ নভেম্বরের জেল হত্যাকাণ্ড প্রমাণ করে স্বাধীনতা এবং দেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল। ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে জাতীয় চার নেতা ও দেশের মুক্তিযুদ্ধের বীর সৈনিক সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী এবং এএইচএম কামারুজ্জামানকে হত্যা করা হয়। এ চার নেতা মুজিবনগর সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এ সরকার ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে নেতৃত্ব দেয়।

Manual5 Ad Code

প্রধানমন্ত্রী বলেন, একটি মহল প্রচার করার চেষ্টা করেছিল ১৫ আগস্ট হত্যাকাণ্ড একটি পরিবারের বিরুদ্ধে ঘটনা ছিল, কিন্তু তাদের মূল লক্ষ্যটি ৩ নভেম্বর হত্যার মধ্য দিয়ে প্রমাণ হয়েছিল।

তিনি বলেন, এটি স্বাধীনতা এবং দেশের জনগণের বিরুদ্ধে এক রাজনৈতিক ষড়যন্ত্র ছিল। এটি প্রমাণ করে তাদের উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধের আদর্শ পরিবর্তন করা।

Manual4 Ad Code

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code