লন্ডনের দি আর্চার একাডেমির গভর্নর নির্বাচিত হয়েছেন সৈয়দ মহসীন আলী

লেখক: Rumie
প্রকাশ: ৩ মাস আগে

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট : যুক্তরাজ্যের লন্ডনের ফিঞ্চলি এলাকার দ্য আর্চার একাডেমির গভর্নর নির্বাচিত হয়েছেন ব্রিটিশ বাংলাদেশী শিক্ষাবিদ সৈয়দ মহসীন আলী। সম্প্রতি অভিভাবকদের প্রত্যক্ষ ভোটে আগামী চার বছরের জন্য তিনি লন্ডনের দ্য আর্চার একাডেমি স্কুলের গভর্নর নির্বাচিত হয়েছেন। এ স্কুলের ইতিহাসে সৈয়দ মহসীন আলীই প্রথম মুসলিম গভর্নর নির্বাচিত হয়েছেন। তিনি লন্ডনের ফিঞ্চলি এলাকার বাসিন্দা। শিক্ষাবিদ সৈয়দ মহসীন আলী একজন অপটিসিয়ান এবং বিশিষ্ট ব্যবসায়ী। তিনি কসমো ফুডস এর স্বত্যাধিকারী এবং স্বেচ্ছাসেবী সংগঠন “মহসীন ফাউন্ডেশন” এর পরিচালক। তিনি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় – স্কুলের সাবেক শিক্ষক।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code