যৌক্তিক সময়ে’ যুদ্ধবিরতির শর্ত জানাবে ইরান

লেখক: Rumie
প্রকাশ: ৩ মাস আগে

Manual1 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক:চলমান যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আসা প্রস্তাবের বিপরীতে নিজেদের দাবি ও শর্তগুলো চূড়ান্ত করেছে ইরান। তবে তেহরান সাফ জানিয়ে দিয়েছে, এই শর্তগুলো কেবল উপযুক্ত সময়েই প্রকাশ করা হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সোমবার এসব তথ্য নিশ্চিত করেছেন।

Manual1 Ad Code

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা-র এক প্রতিবেদনে বলা হয়েছে, মুখপাত্র বাঘাই জোর দিয়ে বলেছেন যে ইরান কোনও ধরনের চাপের কাছে মাথা নত করবে না। ইসমাইল বাঘাই জানান, কয়েক দিন আগে মধ্যস্থতাকারীদের মাধ্যমে কিছু প্রস্তাব তেহরানের কাছে পাঠানো হয়েছে। বিশেষ করে পাকিস্তান এবং আরও কয়েকটি বন্ধু রাষ্ট্রের মাধ্যমে যুক্তরাষ্ট্রের একটি ১৫ দফার পরিকল্পনা ইরানের কাছে পৌঁছেছে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code