পাকিস্তানে পেট্রোলের দামের রেকর্ড

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট:পাকিস্তানে আবারও পেট্রোল, ডিজেল ও গ্যাসের দাম বাড়াল সরকার। মিনি বাজেট পাস করার পর এ দাম বাড়ানো হলো। এক লিটার পেট্রোলের দাম ২২ রুপি ২০ পয়সা বাড়িয়ে ২৭২ রুপি করা হয়েছে। ডিজেলের দাম ১৭ রুপি ২০ পয়সা বেড়ে হয়েছে ২৮০ রুপি।
কেরোসিনের দাম বাড়িয়ে করা হয়েছে লিটারপ্রতি ২০২ টাকা ৭৩ পয়সা। দেশটির অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ডলারের তুলনায় রুপির দাম কমে যাওয়ায় এই দাম বাড়াতে হলো। কিন্তু আইএমএফের কাছ থেকে ঋণ নিতে চাইছে পাকিস্তান। তাদের শর্তই হলো, জ্বালানির দাম বাড়াতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code