হামের প্রাদুর্ভাবের কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী

লেখক: Rumie
প্রকাশ: ৩ মাস আগে

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট:দেশে গত সাড়ে পাঁচ বছর হাম-রুবেলার কোনও টিকাদান ক্যাম্পেইন পরিচালিত না হওয়ায় বর্তমানে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে সংসদকে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এই সংকট মোকাবিলায় রবিবার (৫ এপ্রিল) থেকে দেশের ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি ভিত্তিতে ‘ক্রাশ প্রোগ্রাম’ শুরু করা হয়েছে বলে তিনি জানান।সোমবার (৬ এপ্রিল) জাতীয় সংসদে রংপুর- ৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেনের আনা জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

Manual8 Ad Code

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে নবম দিন সভাপতিত্ব করেন ব্যারিস্টার কায়সার কামাল।নোটিশের জবাবে স্বাস্থ্যমন্ত্রী আগের সরকারের ব্যর্থতাকে দায়ী করে বলেন, “প্রতি চার বছর পর পর হাম-রুবেলার ক্যাম্পেইন হওয়ার কথা থাকলেও গত সাড়ে পাঁচ বছর তা হয়নি। ফলে বিপুল সংখ্যক শিশু টিকা থেকে বঞ্চিত হয়েছে এবং বর্তমানে হামে আক্রান্ত হচ্ছে। এছাড়া অদূরদর্শী সিদ্ধান্তের কারণে টিকার মজুদে মারাত্মক সংকট তৈরি হয়েছিল, যার খেসারত এখন দিতে হচ্ছে।”

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code