চিকিৎসকরা অর্থের জন্য করোনায় মৃতের সংখ্যা বাড়াচ্ছে: ট্রাম্প

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, চিকিৎসকরা অর্থের জন্য করোনায় মৃতের সংখ্যা বাড়িয়ে বলছেন। শুক্রবার মিশিগানের ওয়াটারফোর্ড টাউনশিপে নির্বাচনী প্রচার র‌্যালিতে এ দাবি করেছেন তিনি।

Manual6 Ad Code

ট্রাম্প বলেছেন, ‘কেউ কোভিডে মারা গেলে আমাদের চিকিৎসকরা অনেক বেশি অর্থ পাচ্ছেন। আপনারা সেটা জানেন নিশ্চয়ই। আমি বোঝাচ্ছি, আমাদের চিকিৎসকরা অনেক বেশি স্মার্ট। তাই তারা যেটা বলে সেটা হচ্ছে, ‘আমি দুঃখিত কিন্তু সবাই কোভিডে মারা গেছে।’

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট এমন সময় এই মন্তব্য করলেন যখন বিপুল সংখ্যক করোনা রোগীকে সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসাকর্মীদের। এরই মধ্যে দেশটিতে আক্রান্তে সংখ্যা ৯৪ লাখের বেশি এবং মৃতের সংখ্যা ২ লাখ ৩৬ হাজার ছাড়িয়েছে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code