ইরান সফর শেষ করলেন পাকিস্তানের সেনাপ্রধান

লেখক: Rumie
প্রকাশ: ৩ ঘন্টা আগে

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট:মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের প্রচেষ্টার অংশ হিসেবে ইরানের শীর্ষ নেতৃত্ব ও আলোচকদের সঙ্গে বৈঠক শেষে পাকিস্তানের শক্তিশালী সেনাপ্রধান তিন দিনের তেহরান সফর শেষ করেছেন বলে শনিবার দেশটির সামরিক বাহিনী জানিয়েছে।ইসলামাবাদ থেকে এএফপি জানায়, পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির ইরানের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী, পার্লামেন্ট স্পিকার এবং সামরিক কেন্দ্রীয় কমান্ডের প্রধানের সঙ্গে বৈঠক করেন বলে এক বিবৃতিতে জানানো হয়।আসন্ন যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা সামনে রেখে পাকিস্তানের এই সফর দেশটির ‘সমঝোতাভিত্তিক সমাধান সহজতর করা এবং শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিশ্চিত করার অটল অঙ্গীকার’ প্রদর্শন করে বলে সামরিক বাহিনী উল্লেখ করেছে।

Manual4 Ad Code

গত সপ্তাহে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় ইরানি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। কয়েক দশকের মধ্যে এটি ছিল দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের সরাসরি বৈঠক।তবে ওই আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। এরপরও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী সৌদি আরব, কাতার ও তুরস্ক সফর করেন।

আগামী সপ্তাহে ইসলামাবাদে দ্বিতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।তেহরানে বৈঠকের সময় ফিল্ড মার্শাল আসিম মুনির সংলাপ, উত্তেজনা প্রশমন এবং চলমান কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে বাকি সমস্যাগুলোর শান্তিপূর্ণ সমাধানের প্রয়োজনীয়তার ওপর জোর দেন বলে পাকিস্তানের বিবৃতিতে বলা হয়েছে।এদিকে, লেবাননে যুদ্ধবিরতির পর কৌশলগত হরমুজ প্রণালী পুনরায় চালু করার ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র ইরানের বন্দর অবরোধ অব্যাহত রাখলে আবারও প্রণালীটি বন্ধ করে দেওয়ার হুমকি দেয় তেহরান।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code