

ডেস্ক রিপোর্ট:কুলাউড়াবাসীদের সংগঠন কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন অব ইউএসএ-র সাম্প্রতিক কিছু কার্যক্রমকে ঘিরে সৃষ্ট মতপার্থক্য নিরসনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার রাতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি সাহেদ দেলওয়ার চৌধুরী। আলোচনায় উপস্থিত সকলেই অতীতের মতভেদ ভুলে গিয়ে ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে, কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন অব ইউএসএ-র আসন্ন বনভোজন ২০২৬সহ সকল কার্যক্রম সফল করতে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
সভায় সমন্বয়কের দায়িত্ব পালন করেন সাবেক সভাপতি সাহেদ দেলওয়ার চৌধুরী এবং সাবেক সভাপতি আশরাফ আহমদ ইকবাল।সভা শেষে সংগঠনের পক্ষ থেকে সভাপতি সৈয়দ ইলিয়াস খসরু ও সাধারণ সম্পাদক মঈনুর রহমান সুয়েব সকলের প্রতি ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।