নতুন আইন, সহজ হলো কানাডার নাগরিকত্ব পাওয়ার নিয়ম

লেখক: Rumie
প্রকাশ: ৩ ঘন্টা আগে

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট:নতুন আইনি পরিবর্তনের ফলে কানাডার নাগরিকত্ব পাওয়া আগের যেকোনো সময়ের চেয়ে সহজ হয়েছে। এর ফলে বংশধরদের জন্য নাগরিকত্ব পাওয়া সব থেকে সহজ। নতুন আইনের আওতায়, ২০২৫ সালের ১৫ ডিসেম্বরের আগে কানাডার বাইরে জন্ম নেওয়া যে কেউ যদি প্রমাণ করতে পারেন তিনি কানাডীয় বংশোদ্ভূত, তবে তিনি নাগরিকত্বের জন্য যোগ্য হবেন। এর আগে এই সুবিধা কেবল প্রথম প্রজন্মের সন্তানদের মধ্যেই সীমাবদ্ধ ছিল, অর্থাৎ যাদের বাবা অথবা মা সরাসরি কানাডার নাগরিক।এই পরিবর্তনের ফলে যুক্তরাষ্ট্রে বসবাসকারী কানাডীয় বংশোদ্ভূতদের মধ্যে নথিপত্র অনুসন্ধানের হার ব্যাপকভাবে বেড়েছে। কুইবেকের জাতীয় গ্রন্থাগার ও আর্কাইভসের একজন সংরক্ষণবিদ গত মাসে জানান, এই চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। কানাডার অভিবাসন ও নাগরিকত্ব বিষয়ক ওয়েবসাইট অনুযায়ী, নাগরিকত্ব সনদ পেতে বর্তমানে প্রায় ১০ মাস সময় লাগছে।

Manual8 Ad Code

বিশ্লেষকদের মতে, অনেকেই নিজেদের শিকড়ের সঙ্গে পুনরায় সংযোগ স্থাপনের জন্য আগ্রহী হলেও, ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর ভিন্ন রাজনৈতিক পরিবেশের খোঁজেও অনেকেই কানাডায় যেতে আগ্রহী হচ্ছেন।অটোয়াভিত্তিক নিবন্ধিত অভিবাসন পরামর্শক ক্যাসান্ড্রা ফুল্টজ বলেন, ‘২০২৪ সালের নভেম্বর থেকে কানাডায় যাওয়ার আগ্রহ ধারাবাহিকভাবে বেড়েছে, যা নজিরবিহীন। আমার ১৭ বছরের অভিজ্ঞতায় এমনটি দেখিনি। যুক্তরাষ্ট্রের প্রতিটি নির্বাচনের পরই সাধারণত কানাডার নাগরিকত্বের প্রতি আগ্রহ বাড়ে, তবে বেশিরভাগ মানুষ পরে তা থেকে সরে আসে। কিন্তু এবার দুই বছর পরও আগ্রহ কমেনি।’সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০১৬ থেকে ২০২০ সালের মধ্যে প্রায় ৩৪ হাজার ৭০০ মার্কিন নাগরিক কানাডায় স্থায়ী বসবাসের অনুমতি পেয়েছেন। ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪২ হাজার ৩০০-এ। চলতি বছরে এখন পর্যন্ত প্রায় ৮ হাজার জন স্থায়ী বসবাসের অনুমতি পেয়েছেন।কানাডার বাইরে বসবাসকারী কানাডীয় নাগরিকদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক বাস করেন যুক্তরাষ্ট্রে। যেসব ব্যক্তি কানাডীয় নাগরিক হয়েছেন তাদের বাবা-মায়ের মাধ্যমে, তাদের প্রায় এক-তৃতীয়াংশই যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছেন।

Manual2 Ad Code

আইন পরিবর্তনের পর এখন আরও বেশি মার্কিন নাগরিক তাদের কানাডীয় বংশপরিচয় প্রমাণের চেষ্টা করছেন। কুইবেকের জাতীয় গ্রন্থাগার ও আর্কাইভসের কর্মকর্তা সারা হানাহেম বলেন, ‘২০২৫ সালের জানুয়ারিতে আমাদের কাছে ৩২টি সনদপত্রের আবেদন এসেছিল, কিন্তু ২০২৬ সালের জানুয়ারিতে তা বেড়ে এক হাজার ছাড়িয়েছে। এসব আবেদনের বেশিরভাগই মার্কিন নাগরিকদের কাছ থেকে এসেছে।’তবে ১৫ ডিসেম্বর ২০২৫ সালের পর জন্ম নেয়া কানাডীয় বংশোদ্ভূতরাও নাগরিকত্ব পেতে পারবেন, যদি তাদের জন্মের আগে তাদের বাবা অথবা মা কানাডার নাগরিক হন অথবা তাদের জন্মের আগে তাদের বাবা অথবা মা অন্তত ১,০৯৫ দিন কানাডায় অবস্থান করে থাকেন। ২০২৩ সালে অন্টারিও সুপিরিয়র কোর্ট অব জাস্টিস প্রথম প্রজন্মভিত্তিক নাগরিকত্বের নিয়মকে অসাংবিধানিক ঘোষণা করার পরই নতুন এই আইন কার্যকর করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code