কমলগঞ্জ উপজেলা-এ আধুনিক পাবলিক টয়লেট স্থাপনের জোর দাবি

লেখক: Rumie
প্রকাশ: ৮ ঘন্টা আগে

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট:মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা-এ দিন দিন মানুষের চলাচল বৃদ্ধি পেলেও এখনো পর্যাপ্ত ও আধুনিক পাবলিক টয়লেটের ব্যবস্থা গড়ে ওঠেনি। উপজেলা সদর, বাজার, বাসস্ট্যান্ড, রেলস্টেশন ও গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসম্মত টয়লেট না থাকায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে নারী, শিশু, বৃদ্ধ ও দূর-দূরান্ত থেকে আসা যাত্রীদের।স্থানীয় সচেতন মহল জানান, প্রতিদিন বিভিন্ন কাজের জন্য হাজারো মানুষ কমলগঞ্জে আসলেও প্রয়োজনীয় স্যানিটেশন ব্যবস্থা না থাকায় অনেকেই বাধ্য হয়ে অস্বাস্থ্যকর পরিবেশের শিকার হচ্ছেন। বিশেষ করে নারী ও শিশুদের জন্য এই সমস্যা আরও বেশি কষ্টদায়ক হয়ে দাঁড়িয়েছে।জনসাধারণের দাবি, দ্রুত সময়ের মধ্যে কমলগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আধুনিক ও পরিচ্ছন্ন পাবলিক টয়লেট নির্মাণ করতে হবে। পাশাপাশি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, “একটি আধুনিক ও পরিচ্ছন্ন উপজেলা গড়তে হলে উন্নত স্যানিটেশন ব্যবস্থা অত্যন্ত জরুরি। তাই কমলগঞ্জে দ্রুত পাবলিক টয়লেট নির্মাণ এখন সময়ের দাবি।”সাধারণ জনগণ আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে কমলগঞ্জবাসীর দীর্ঘদিনের এই ভোগান্তির সমাধান করবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code