লিভারপুলের জালে ভিলার গোল বন্যা

লেখক: Rumie
প্রকাশ: ১০ ঘন্টা আগে

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট:নিজেদের মাঠে লিভারপুলকে ৪-২ গোলে হারিয়েছে তারা। তাতে আগামী মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগও নিশ্চিত করেছে দলটি। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ভিলা। প্রথমার্ধে ৪১ মিনিটে দলকে এগিয়ে দেন মরগান রজার্স। দ্বিতীয়ার্ধের শুরুতে (৫১ মিনিট) লিভারপুলের হয়ে সমতা ফেরান ভারজিল ফন ডাইক। তবে এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে তুলে নেয় ভিলা। দুর্দান্ত ফর্মে থাকা ওলি ওয়াটকিনস জোড়া গোল করে (৫৬ ও ৭২ মিনিটে) দলকে বড় ব্যবধানে এগিয়ে দেন। শেষ দিকে এসে (৮৮ মিনিটে) অসাধারণ এক গোল করে জয় নিশ্চিত করেন জন ম্যাকগিন। যোগ করা সময়ে লিভারপুলের হয়ে ফন ডাইক একটি গোল শোধ করলেও তা কোনো কাজে আসেনি। এই জয়ে ৩৭ ম্যাচ শেষে ৬২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে অ্যাস্টন ভিলা। তারা টপকে গেছে লিভারপুলকে, যাদের পয়েন্ট ৫৯। টানা খারাপ ফলের কারণে এখন চ্যাম্পিয়ন্স লিগের জায়গা হারানোর শঙ্কায় রয়েছে লিভারপুল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code