ভারতের নাগরিকত্ব পেতে বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম চালু

লেখক: Rumie
প্রকাশ: ২ মাস আগে

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট:ভারতের নাগরিকত্ব পেতে বাংলাদেশের আবেদনকারীদের জন্য নতুন শর্ত জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। বাংলাদেশিদের পাশাপাশি এই নিয়মে পাকিস্তান ও আফগানিস্তানের আবেদনকারীরাও পড়বেন। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে আবেদনকারীদের নিজ দেশের পাসপোর্টের বর্তমান অবস্থা সম্পর্কে ঘোষণা দিতে হবে। এমনকি বৈধ বা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট থাকলেও তা জমা দেয়ার বাধ্যবাধকতা রাখা হয়েছে নতুন নিয়মে।

Manual6 Ad Code

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকত্ব বিধিমালা ২০০৯-এ সংশোধনী এনে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের আবেদনকারীদের জন্য নতুন নিয়ম জারি করেছে।সোমবার (১৮ মে) জারি করা এক গেজেট বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন থেকে এসব দেশের নাগরিকদের ভারতীয় নাগরিকত্বের আবেদন করার সময় নিজ দেশের পাসপোর্টের অবস্থা সম্পর্কে ঘোষণা দিতে হবে।সংশোধিত নিয়মে একটি নতুন অনুচ্ছেদ যোগ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, আবেদনকারীর কাছে পাকিস্তান, আফগানিস্তান বা বাংলাদেশের সরকারের দেয়া বৈধ কিংবা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট থাকা যাবে না।

তবে কোনও আবেদনকারীর কাছে সক্রিয় পাসপোর্ট থাকলে, তাকে সেই পাসপোর্টের নম্বর, কোথায় ও কবে ইস্যু করা হয়েছে এবং মেয়াদ শেষ হওয়ার তারিখসহ বিস্তারিত তথ্য জমা দিতে হবে।গেজেট বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নাগরিকত্বের আবেদন অনুমোদিত হওয়ার ১৫ দিনের মধ্যে আবেদনকারীকে তার বৈধ বা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট সংশ্লিষ্ট সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পোস্ট বা সুপারিনটেনডেন্ট অব পোস্টের কাছে জমা দেয়ার ঘোষণা দিতে হবে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code