ইভিএম নিয়ে সংশয় থাকলেও আশা ছাড়েনি ইসি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫০ আসনে ইভিএম (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) ব্যবহার নিয়ে সংশয় থাকলেও আশা ছাড়েনি নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) নির্বাচন কমিশনার মো. আলমগীর নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন। এর আগে আলমগীরসহ ইসির একাধিক সদস্য জানিয়েছিলেন, ১৫ জানুয়ারির মধ্যে ইভিএম প্রকল্প পাস না হলে দেড়শ’ আসনে এই যন্ত্র ব্যবহার করা সম্ভব নয়।

Manual1 Ad Code

এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বৃহস্পতিবার কমিশনার আলমগীর বলেন, কমিশন সর্বোচ্চ ১৫০টি আসনে ইভিএম ব্যবহারের কথা বলছে। এটা সুনির্দিষ্ট নয়, কারণ এখনই বলা সম্ভব নয় প্রশিক্ষণ দিয়ে কতটা প্রস্তুত করা সম্ভব হবে।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘ইভিএম কেনার বিষয় আছে, সফটওয়্যার ইনস্টল করার ব্যাপার আছে। তারপর সেটা চেকিং, ট্রেনিং, ভোটার এডুকেশন; সবকিছু মিলিয়েই কমিশনের অবস্থান ছিল জানুয়ারির মধ্যে না হলে দেড়শত আসনে ভোট করা সম্ভব হবে না। ইভিএম ইস্যুতে কমিশন এখনও আগের অবস্থানে রয়েছে জানিয়ে তিনি বলেন, এটা একটা মহাযজ্ঞ। নানা রকম ব্যাকআপ সার্ভিস তৈরি করতে অনেক সময় লাগবে।

Manual5 Ad Code

মো. আলমগীর বলেন, ইভিএম প্রকল্প এখনও অনুমোদন পায়নি। তবে সর্বশেষ প্রকল্পের অবস্থা পরিকল্পনা কমিশন থেকে ইসিকে জানানো হয়নি।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code