মনের কষ্ট প্রভাব ফেলতে পারে শরীরের উপরও

লেখক: Rumie
প্রকাশ: ৩ মাস আগে

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট:ইউরোপের সেরা ক্লাবের মুকুট আবারও পিএসজির মাথায়। নাটকীয় এক ফাইনালে আর্সেনালকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে ফরাসি ক্লাবটি।ম্যাচের শুরুটা অবশ্য ছিল আর্সেনালের। প্রথমার্ধে মার্কিনহোসের ভুল ক্লিয়ারেন্স থেকে বল পেয়ে কাই হাভার্টজ দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে দেন। সেই গোলেই বিরতিতে যায় গানাররা।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার জন্য একের পর এক আক্রমণ চালায় পিএসজি। অবশেষে পেনাল্টি আদায় করে নেয় তারা। ভিএআর পর্যালোচনার পর স্পট কিক থেকে উসমান দেম্বেলে গোল করলে সমতায় ফেরে বর্তমান চ্যাম্পিয়নরা।নির্ধারিত সময় এবং অতিরিক্ত সময়েও আর কোনো গোল হয়নি। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

Manual2 Ad Code

টাইব্রেকারে শুরুতে দুই দলই গোল করলেও তৃতীয় শটে আর্সেনালের এবেরেচি এজে বল বাইরে মেরে সুযোগ নষ্ট করেন। এরপর গোলরক্ষক ডেভিড রায়া এক শট ঠেকিয়ে আশা জাগান। কিন্তু শেষ পর্যন্ত সেই আশা টিকিয়ে রাখতে পারেনি আর্সেনাল।

Manual6 Ad Code

পিএসজির হয়ে গুরুত্বপূর্ণ শটগুলো সফলভাবে জালে পাঠান হাকিমি ও লুকাস বেরালদি। আর আর্সেনালের গ্যাব্রিয়েল মাগালহায়েস শেষদিকে বল ক্রসবারের ওপর দিয়ে মেরে বসলে নিশ্চিত হয় পিএসজির শিরোপা।এর ফলে ২০০৬ সালের পর আবার ফাইনালে উঠেও প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন অপূর্ণই রয়ে গেল আর্সেনালের।

Manual5 Ad Code

অন্যদিকে, ইতিহাস গড়ে টানা দ্বিতীয়বার ইউরোপ সেরার মুকুট জিতল পিএসজি। ১৯৫৫ সাল থেকে শুরু হওয়া ইউরোপিয়ান কাপের ইতিহাসে টানা দুইবার শিরোপা জেতা মাত্র দশম ক্লাব এখন ফরাসি জায়ান্টরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code