ইউক্রেন যুদ্ধ এশিয়ারও সমস্যা: ম্যাক্রোঁ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

লন্ডন প্রতিনিধি: ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ইউক্রেনে চলমান যুদ্ধ এশিয়ারও সমস্যা। প্যাসিফিক রিম সম্মেলনের পার্শ্ববৈঠকে ব্যবসায়িক নেতাদের এক বৈঠকে তিনি একথা বলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

Manual1 Ad Code

এমানুয়েল ম্যাক্রোঁ এশীয় দেশগুলোকে ইউক্রেনে সংঘাতবিরোধী ক্রমবর্ধমান ঐকমত্যে শামিল হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

Manual5 Ad Code

ম্যাক্রোঁ বলেছেন, এই যুদ্ধ যে এশীয় দেশগুলোরও সমস্যা সেই বিষয়ে ঐকমত্য বাড়ানোর চেষ্টা করছে ফ্রান্স। কারণ এতে অনেক বেশি অস্থিতিশীলতা তৈরি করবে।
তিনি বলেন, এই অঞ্চলে সংঘর্ষ এড়াতে এবং স্থিতিশীলতা ফেরাতে ফ্রান্স ভূমিকা পালন করতে চায়। আমরা আধিপত্যে বিশ্বাস করি না, আমরা সংঘাতে বিশ্বাস করি না, আমরা স্থিতিশীলতায় বিশ্বাস করি।’

ম্যাক্রোঁ বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় জলবায়ু পরিবর্তন থেকে অর্থনৈতিক মন্দার মতো সংকটের মুখোমুখি হচ্ছে এবং এটি মোকাবিলায় একটি সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

Manual3 Ad Code

তিনি আরও বলেন, ‘এই পরিস্থিতিতে আমাদের ইন্দো-প্যাসিফিক কৌশল হলো গতিশীল ভারসাম্য তৈরি করা।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code