ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে কানাডা যেতে পারলেন না ওয়াহি

লেখক: Rumie
প্রকাশ: ৫৫ minutes ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট: ম্যাচ পাতানোর অভিযোগ তদন্তাধীন থাকায় জার্মানির বিপক্ষে বিশ্বকাপের ম্যাচ খেলতে কানাডায় যেতে পারেননি আইভরি কোস্টের ২৩ বছর বয়সী স্ট্রাইকার এলিয়ে ওয়াহি। প্রশাসনিক অনুমোদন না পাওয়ায় ওয়াহিকে ভ্রমণের অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছে আইভরি কোস্ট ফুটবল ফেডারেশন (এফআইএফ)। এক বিবৃতিতে এফআইএফ জানায়, ‘১৭ জুন আইভরিয়ান খেলোয়াড় ওয়াহিকে নিয়ে প্রকাশিত বিভিন্ন নিবন্ধ ও তথ্যের বিষয়ে অবগত আছে এফআইএফ। তবে এখন পর্যন্ত তাকে নিয়ে কোনো বিচারিক বা প্রশাসনিক কার্যক্রমের বিষয়ে এফআইএফকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। এই কঠিন সময়ে ওয়াহির পাশে থেকে পূর্ণ সমর্থন দেবে এফআইএফ। আইভরি কোস্ট জাতীয় দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ওয়াহি।’ তারা আরও জানায়, ‘কানাডায় প্রবেশের অনুমতি না পাওয়ায় যুক্তরাষ্ট্রেই থাকবেন ওয়াহি।’ গত ১৭ মে লিগ ওয়ান ম্যাচে মেটজের বিপক্ষে নিসের হয়ে হলুদ কার্ড দেখবেন ওয়াহি, এমন বাজিতে আন্তর্জাতিক পর্যায়ে অস্বাভাবিক পরিমাণ অর্থ বিনিয়োগের তথ্য পাওয়া গেছে। বাজির বাজার পর্যবেক্ষণকারী অংশীদারদের কাছ থেকে সন্দেহজনক কার্যক্রমের তথ্য পাওয়ার পর বিষয়টি নিয়ে সতর্ক হয় ফরাসি লিগ কর্তৃপক্ষ। এরপর ২৯শে মে তাকে গ্রেপ্তার করে ফরাসি পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে এখনও তদন্ত চলছে। ২১ জুন ‘ই’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জার্মানির মুখোমুখি হবে আইভরি কোস্ট। ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়ে এবারের বিশ্বকাপ শুরু করে আইভরি কোস্ট।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code