মেক্সিকোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের আগ্রহ পেরুর নবনির্বাচিত প্রেসিডেন্টের

লেখক: Rumie
প্রকাশ: ৫২ minutes ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: পেরুর নবনির্বাচিত প্রেসিডেন্ট কেইকো ফুজিমোরি বৃহস্পতিবার বলেছেন, মেক্সিকোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের বিষয়ে তাঁর ‘পূর্ণ সদিচ্ছা’ রয়েছে। গত নভেম্বর থেকে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্থগিত রয়েছে।২০২২ সালের অভ্যুত্থান চেষ্টায় সহযোগিতার অভিযোগে বিচারাধীন সাবেক প্রধানমন্ত্রী বেটসি শাভেজকে মেক্সিকো রাজনৈতিক আশ্রয় দেওয়ার পর পেরু আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।

Manual2 Ad Code

লিমায় একটি জনসমাগম থেকে বের হওয়ার সময় ফুজিমোরি সাংবাদিকদের বলেন, ‘আমার পক্ষ থেকে পেরু ও মেক্সিকোর মধ্যকার সম্পর্ক পুনঃস্থাপনের পূর্ণ সদিচ্ছা থাকবে।’ তবে এ বিষয়ে তিনি আর বিস্তারিত কিছু জানাননি।গত ৭ জুন অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে জয়ী হন ফুজিমোরি। আগামী ২৮ জুলাই তিনি অন্তর্বর্তীকালীন নেতা হোসে মারিয়া বালকাজারের স্থলাভিষিক্ত হবেন। তাঁর মেয়াদ চলবে ২০৩১ সাল পর্যন্ত।মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম বুধবার বলেন, ফুজিমোরির সঙ্গে তাঁর এখনও কথা হয়নি।

Manual5 Ad Code

সংবাদ সম্মেলনে ফুজিমোরি সম্পর্কে প্রশ্ন করা হলে শেইনবাউম বলেন, ‘আমরা অপেক্ষা করব।’তিনি বলেন, ‘তারাই (পেরু) সম্পর্ক ছিন্ন করেছে। কেন? কারণ আমরা বলেছিলাম, সাবেক প্রেসিডেন্ট কাস্তিয়োকে বেআইনিভাবে আটক রাখা হয়েছে। এটাই আমাদের অবস্থান।’২০২২ সালে অভিশংসন এড়াতে কংগ্রেস বিলুপ্ত করে অধ্যাদেশের মাধ্যমে দেশ শাসনের চেষ্টা করায় তৎকালীন প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিয়োকে ক্ষমতাচ্যুত করা হয়।

এরপর থেকে লিমার পূর্বাঞ্চলে একটি পুলিশ ঘাঁটিতে সাবেক রাষ্ট্রপ্রধানদের জন্য নির্ধারিত বিশেষ কারাগারে তিন বছর ধরে বন্দি রয়েছেন কাস্তিয়ো। গত নভেম্বরে তাঁকে ১১ বছরের বেশি কারাদণ্ড দেওয়া হয়।
কাস্তিয়োকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই লিমা ও মেক্সিকোর সম্পর্কের অবনতি ঘটে।মেক্সিকো কাস্তিয়োর স্ত্রী ও সন্তানদের রাজনৈতিক আশ্রয় দেওয়ার পর পেরু দেশটি থেকে মেক্সিকোর রাষ্ট্রদূতকে বহিষ্কার করে।কাস্তিয়োর উত্তরসূরি দিনা বলুয়ার্তে মেক্সিকো সিটি থেকে পেরুর রাষ্ট্রদূতকেও সাময়িকভাবে প্রত্যাহার করেন। তিনি মেক্সিকোর বিরুদ্ধে পেরুর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ আনেন।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code