দক্ষিণ চীন সাগরে এফ-৩৫ বিমান দুর্ঘটনায় সাত মার্কিন নাবিক আহত

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ দক্ষিণ চীন সাগরে সোমবার (২৪ জানুয়ারি) একটি বিমানবাহী রণতরিতে নৌবাহিনীর এফ-৩৫ সি যুদ্ধবিমান অবতরণের সময় দুর্ঘটনার শিকার হয়েছে। এতে সাত নাবিক আহত হয়েছে বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।

ইউএস প্যাসিফিক ফ্লিটের এক বিবৃতিতে বলা হয়েছে, স্টিলথ কমব্যাট যুদ্ধবিমান এফ-৩৫ সি লাইটনিং ২ নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ইউএসএস কার্ল ভিনসনে অবতরণের চেষ্টার সময় এই দুর্ঘটনা ঘটে।

Manual8 Ad Code

পাইলট বিমান থেকে বের হওয়ার পরে একটি হেলিকপ্টারের মাধ্যমে তাকে উদ্ধার করা হয়। তার অবস্হা স্থিতিশীল রয়েছে। মোট সাত জন নাবিক আহত হয়েছেন। এদের তিন জনকে চিকিৎসার জন্য ম্যানিলায় পাঠানো হয়েছে। অপর চার জনকে রণতরিতে চিকিৎসা দেওয়া হয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code