কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন অব ইউএসএ ইনক্-এর বার্ষিক বনভোজন ১৯ জুলাই

লেখক: Rumie
প্রকাশ: ২ মাস আগে

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট:কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন অব ইউএসএ ইনক্-এর বার্ষিক বনভোজন ও মিলনমেলা আগামী ১৯ জুলাই, রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে। নিউইয়র্কের এস্টোরিয়ায় অবস্থিত রেইনী পার্কে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দিনব্যাপী এই বনভোজন অনুষ্ঠিত হবে।সংগঠনের সভাপতি সৈয়দ ইলিয়াস খসরু ও সাধারণ সম্পাদক মঈনুর রহমান সুয়েবের নেতৃত্বে আয়োজিত এই বনভোজনে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এনায়েত হোসেন জালাল, যুগ্ম আহ্বায়ক জাবেদ আহমদ। সদস্য সচিব হিসেবে রয়েছেন লুৎফুর রহমান এবং যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ ছায়েদ আলী।

Manual3 Ad Code

বনভোজনে আকর্ষণীয় র‍্যাফেল ড্রয়ের ব্যবস্থা থাকছে, যেখানে এয়ার টিকেট, স্বর্ণের হার, আইফোন প্রো-ম্যাক্স, ল্যাপটপ, স্বর্ণের আংটি, টিভি, আইপ্যাড ও বাইসাইকেলসহ ১১টি পুরস্কার প্রদান করা হবে। এয়ার টিকেট প্রদান করবেন অ্যাটর্নি থানন রেজভী। এছাড়া ছোট-বড় সবার জন্য থাকছে ক্রীড়া প্রতিযোগিতা। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন তানজিম সাজিব।উল্লেখযোগ্য বিষয় হলো, বনভোজন স্পটে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচ সরাসরি দেখার ব্যবস্থা থাকবে।আয়োজক কমিটির পক্ষ থেকে কুলাউড়াবাসীসহ কমিউনিটির সর্বস্তরের মানুষকে পরিবারসহ এই বনভোজন ও মিলনমেলায় অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code