যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে বোমা বিস্ফোরণে আহত ২৬

লেখক:
প্রকাশ: ১০ years ago

Manual8 Ad Code

ফয়জুল ইসলাম চৌধুরী নয়ন::: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনের কাছে বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত ২৬ জন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।

Manual6 Ad Code

রোববার ম্যানহাটনের কাছে চেলসিয়ার একটি চক্ষু সেবাদান কেন্দ্রের সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানায় আন্তর্জাতিক গণমাধ্যম।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় উদ্ধারকারীরা। এ ঘটনার পর এর আশপাশের বেশ কয়েকটি ভবন থেকে লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে।

Manual8 Ad Code

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের আগেই ওই জায়গায় একটি ডিভাইস পেতে রাখা ছিল। পরে এর বিস্ফোরণ ঘটানো হয়। এর আগে একইদিন নিউইয়র্কের আরেক অঙ্গরাজ্য নিউ জার্সিতে এক বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code