বিশ্বে ফার্মের মুরগি উৎপাদনে বাংলাদেশ কততম, শীর্ষে কারা?

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ২ মাস আগে

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট:বিশ্বজুড়ে ফার্মের মুরগি উৎপাদনে এখনো শীর্ষস্থান দখল করে নিতে পারেনি বাংলাদেশ। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৪ সালে উৎপাদনের হিসাবে ১৮৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৫৩তম।এফএওর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে মোট ২ লাখ ৩২ হাজার ৫০৭ মেট্রিক টন ফার্মের মুরগির মাংস উৎপাদিত হয়েছে। দক্ষিণ এশিয়াতেও বাংলাদেশ রয়েছে চতুর্থ অবস্থানে। এ অঞ্চলে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা উৎপাদনের দিক থেকে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে।

বিশ্বব্যাপী উৎপাদনে শীর্ষস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। দেশটি বছরে ২ কোটি ১৭ লাখ ৬৬ হাজার মেট্রিক টন মুরগির মাংস উৎপাদন করে। আধুনিক খামার ব্যবস্থাপনা, উন্নত জৈব নিরাপত্তা এবং সরকারি সহায়তাকে এ সাফল্যের প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়।তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে চীন, যেখানে উৎপাদন হয়েছে ১ কোটি ৬০ লাখ ৬৬ হাজার মেট্রিক টন। ১ কোটি ৩৭ লাখ ১৪ হাজার মেট্রিক টন উৎপাদন নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল।এ ছাড়া রাশিয়া ৫৪ লাখ ৫৭ হাজার মেট্রিক টন উৎপাদন নিয়ে চতুর্থ এবং ভারত ৫০ লাখ ১৯ হাজার মেট্রিক টন উৎপাদন করে পঞ্চম স্থানে রয়েছে। শীর্ষ দশের অন্য দেশগুলো হলো ইন্দোনেশিয়া, মেক্সিকো, মিশর, তুরস্ক ও জাপান।

Manual5 Ad Code

বিশেষজ্ঞদের মতে, দেশে পোলট্রি শিল্পের বিস্তার ঘটলেও আধুনিক প্রযুক্তির সীমিত ব্যবহার, প্রশিক্ষণের অভাব এবং পশুখাদ্যের উচ্চমূল্য উৎপাদন বৃদ্ধির পথে বড় বাধা হয়ে আছে। বর্তমানে মুরগি উৎপাদনের মোট ব্যয়ের প্রায় ৭০ শতাংশই খাদ্যের পেছনে ব্যয় হয়।তাদের মতে, উৎপাদন বাড়াতে পোলট্রি ফিডের দাম কমানো, আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং রোগ প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থাকে আরও কার্যকর করা প্রয়োজন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code