চীন সীমান্তে যুদ্ধের জন্য প্রস্তুত ভারত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: ভারত-চীন সীমান্তের কাছে যুদ্ধবিমান দিয়ে মহড়া চালিয়ে যাচ্ছে ভারতীয় বিমান বাহিনী। তাদের দাবি, যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত আছে তারা। চীনকে ক্ষমতা প্রদর্শনের অংশ হিসেবে সীমান্তের কাছে অবস্থিত বিমান ঘাঁটি থেকে অনবরত উড়ে যাচ্ছে রাশিয়ার তৈরি দুই শক্তিশালী বিমান এসইউ-৩০ এমকেআই আর মিগ টোয়েন্টি নাইন। তাছাড়া ওই বিমানঘাঁটিতে রাশিয়ার ইলিউশিন-৭৬ আর আন্তোনভ-৩২-এর পাশাপাশি আমেরিকার সি-১৭ আর সি-১৩০ জে-এর মতো পরিবহন বিমানও মজুত আছে। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় সেনা ও সরঞ্জামাদি আনা নেওয়া করতে বিমানগুলো ব্যবহার করা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম এএনআই-এর প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ভারত-চীন উত্তেজনা নিরসনে পূর্ব লাদাখ সীমান্তে বৈঠকে বসেছিল দুই দেশ। তবে সমাধান সূত্র পাওয়া যায়নি। ভারতের দাবি, এমন অবস্থায় পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ২০ হাজার সেনা মোতায়েন করেছে চীন। তবে পিছিয়ে নেই তারাও। কোনও ঝুঁকি না নিয়ে যুদ্ধের প্রস্তুতি সেরে রাখছে নয়াদিল্লি। এরইমধ্যে ভারতীয় বিমানবাহিনী দাবি করেছে, তারা যুদ্ধের জন্য প্রস্তুত আছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code