২০২৭ বিশ্বকাপে নতুন চমক, আসছে ‘সুপার সিরিজ’ ও ‘সুপার ৭’

লেখক: Rumie
প্রকাশ: ১ দিন আগে

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট:২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের জন্য নতুন টুর্নামেন্ট কাঠামো ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ১৪ দলের বৈশ্বিক এই আসরে এবার যুক্ত হচ্ছে দুটি নতুন পর্ব ‘সুপার সিরিজ’ এবং ‘সুপার ৭’।স্কটল্যান্ডের এডিনবরায় অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সম্মেলনের পর বুধবার (১৫ জুলাই) নতুন এই ফরম্যাট ঘোষণা করা হয়। টুর্নামেন্টের শুরু থেকেই প্রতিটি ম্যাচের গুরুত্ব বাড়াতে এবং প্রতিযোগিতাকে আরও জমজমাট করতেই এই পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

Manual5 Ad Code

নতুন কাঠামো অনুযায়ী, বিশ্বকাপে ১২তম থেকে ১৪তম স্থানে থাকা তিনটি দল প্রথমে খেলবে সুপার সিরিজ। রাউন্ড-রবিন পদ্ধতিতে অনুষ্ঠিত এই পর্ব থেকে একটি দল মূল পর্বে ওঠার সুযোগ পাবে।এরপর মূলপর্বে ১২টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ তিনটি করে মোট ছয়টি দল এবং দুই গ্রুপ মিলিয়ে পরবর্তী সেরা একটি দল উঠবে সুপার ৭-এ। সেখানে সাত দল আবারও রাউন্ড-রবিন ভিত্তিতে খেলবে। এই পর্ব শেষে শীর্ষ চার দল জায়গা করে নেবে সেমিফাইনালে।

Manual4 Ad Code

এর আগে ২০২৭ বিশ্বকাপের জন্য যে ফরম্যাট নির্ধারণ করা হয়েছিল, সেখানে ১৪ দলকে দুটি সাত দলের গ্রুপে ভাগ করে সুপার সিক্স পর্বের পরিকল্পনা ছিল। নতুন সিদ্ধান্তে সেই সুপার সিক্সের পরিবর্তে এসেছে সুপার সিরিজ ও সুপার ৭।আইসিসি জানিয়েছে, সাম্প্রতিক টি-টোয়েন্টি বিশ্বকাপে অনেক ম্যাচ শেষদিকে গুরুত্ব হারিয়ে ফেলেছিল। টুর্নামেন্টের শেষ ভাগে একাধিক ‘ডেড রাবার’ ম্যাচ এবং দর্শকশূন্য গ্যালারির আশঙ্কা থেকেই নতুন এই কাঠামো নিয়ে ভাবতে শুরু করে সংস্থাটি। দলসংখ্যা অপরিবর্তিত রেখে বরং শুরু থেকেই প্রতিটি ম্যাচের গুরুত্ব বাড়ানোর পথ বেছে নেওয়া হয়েছে।

আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, ‘টুর্নামেন্টের প্রতিটি ধাপকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলতেই এই কাঠামো তৈরি করা হয়েছে। প্রথম ও দ্বিতীয় রাউন্ডের প্রতিটি ম্যাচই হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সুপার ৭ পর্বে সাত দলের রাউন্ড-রবিন লড়াই থেকে নির্ধারিত হবে সেমিফাইনালের চার দল।’বিশ্বকাপের দলসংখ্যা নিয়ে গত এক দশকে একাধিকবার অবস্থান বদলেছে আইসিসি। ২০১১ সালে ১৬ দল এবং ২০১৫ সালে ১৪ দলের বিশ্বকাপ আয়োজনের পর ২০১৯ ও ২০২৩ সালে দলসংখ্যা কমিয়ে ১০ করা হয়েছিল। পরে আবারও ১৪ দলের বিশ্বকাপে ফেরার সিদ্ধান্ত নেয়া হয়, যা ২০২৭ আসরেও বহাল থাকছে।

Manual7 Ad Code

তবে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি ও চূড়ান্ত কাঠামো আগামী অক্টোবরে আইসিসির বৈঠকে অনুমোদন পাবে। আয়োজক দেশগুলোর মধ্যে অধিকাংশ ম্যাচ হবে দক্ষিণ আফ্রিকায়। জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হবে প্রায় ১০টি ম্যাচ, আর নামিবিয়া পাবে কয়েকটি ম্যাচ আয়োজনের সুযোগ।যোগ্যতা অর্জনের প্রক্রিয়ায় আপাতত কোনো পরিবর্তন আনা হয়নি। আয়োজক হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি বিশ্বকাপে খেলবে। তাদের সঙ্গে সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষ আট দলও সরাসরি জায়গা পাবে।বাকি চারটি স্থান নির্ধারিত হবে ১০ দলের বৈশ্বিক বাছাইপর্ব থেকে। সেখানে অংশ নেবে র‌্যাংকিংয়ের পরবর্তী দুই দল, ক্রিকেট বিশ্বকাপ লিগ-২ থেকে চারটি দল এবং কোয়ালিফায়ার প্লে-অফ থেকে চারটি দল। এই বাছাইপর্ব আগামী ডিসেম্বর বা ২০২৭ সালের জানুয়ারিতে নামিবিয়া কিংবা দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code