

মিশিগান প্রতিনিধি :বাংলাদেশি মুসলিম কমিউনিটির উদ্যোগে প্রথম বারের মতো মিশিগানের ডেট্রয়েট শহরের বায়তুল মোকারম মসজিদের পার্কিং লটে তিন দিন ব্যাপী ওয়াজ মাহফিলের প্রথম দিনে মিশিগানে বসবাসরত বিভিন্ন মসজিদের খতিব, ঈমাম ও মুয়াজ্জীন ছাড়াও অনেক ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন ।
উক্ত ওয়াজ মাহফিলে দুনিয়া ও আখেরাতের গুরুত্বপূর্ণ আলোচনা ছাড়াও বিভিন্ন স্বনামধন্য মসজিদ ও মাদ্রাসার মেধাবী ছাত্ররা কেরাত প্রতিযোগিতায় অংশ গ্রহনের মাধ্যমে ওয়াজ মাহফিলের সৌন্দর্যকে ফুটিয়ে তুলেন। আগামী শনি ও রবিবার বাদ আছর থেকে এশা পর্যন্ত মিশিগানের বিশিষ্ট ওলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন। দুই দিনের গুরুত্বপূর্ণ অনুষ্টানে আপনারা সবাই উপস্থিত থেকে আখেরাতের ফায়দা হাসিলের চেষ্টা করবেন ।