করোনায় মৃত্যুতে ইতালিকে ছাড়িয়ে গেলো যুক্তরাজ্য

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট,ঢাকা: করোনাভাইরাসের মহামারিতে মৃত্যুতে ইতালিকে ছাড়িয়ে গেছে যুক্তরাজ্য। মঙ্গলবার ব্রিটিশ সরকারের প্রকাশ করা তথ্য অনুযায়ী দেশটিতে ৩২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এর মধ্য দিয়ে ইউরোপে সর্বোচ্চ মৃতের সংখ্যার দেশে পরিণত হয়েছে যুক্তরাজ্য। গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ার পর করোনাভাইরাসের মহামারিতে সবচেয়ে উপদ্রুত অঞ্চল ইউরোপ। স্পেন, ইতালি, ফ্রান্স, যুক্তরাজ্যসহ এই অঞ্চলের বেশ কয়েকটি দেশে হাজার হাজার মানুষের মৃত্যুর কারণ হয়েছে এই ভাইরাস। যুক্তরাজ্যে এই ভাইরাসে মৃতের সংখ্যা মঙ্গলবার ৩২ হাজার ৩১৩ জনে পৌঁছেছে। অপর দিকে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী ইতালিতে মৃতের সংখ্যা ২৯ হাজার ৭৯ জন।

Manual8 Ad Code

রয়টার্সের খবরে বলা হয়, যুক্তরাজ্য ইউরোপে সর্বোচ্চ মৃতের সংখ্যার দেশে পরিণত হওয়ায় প্রধানমন্ত্রী বরিস জনসনের ওপর রাজনৈতিক চাপ জোরালো হতে পারে। ইউরোপের অন্য দেশগুলোর তুলনায় ধীর গতিতে সংক্রমণ হতে শুরু করলে তিনি বেশি সময় বিলম্ব করে মার্চ মাসে ভাইরাসের বিস্তার ঠেকাতে লকডাউন ঘোষণা করেন। বিরোধী দলগুলো ইতোমধ্যে লকডাউন আরোপে জনসনের প্রাথমিক বিলম্বকে প্রশ্নবিদ্ধ করেছেন। তারা বলছেন, ইতালির হাসপাতাল পূর্ণ হয়ে যাওয়ার পরও যুক্তরাজ্য খোলা রেখেছিলেন তিনি।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code