জীবন বাঁচানো সেই ডাক্তারদের নামে ছেলের নাম রাখলেন জনসন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেক্স রিপোর্ট: ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও তার বান্ধবী ক্যারি সিমন্ড তাদের ছেলের নাম রেখেছেন উইলফ্রেড লাওরি নিকোলাস জনসন। শনিবার এই ঘোষণা দেওয়া হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে। বুধবার শিশুটির জন্ম হয়। গত মাসে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে যে দুই চিকিৎসক ব্রিটিশ প্রধানমন্ত্রীর চিকিৎসা করেন তাদের শ্রদ্ধা জানাতে ছেলের নামে নিকোলাস যুক্ত করা হয়েছে।

Manual4 Ad Code

শনিবার ইন্সটাগ্রামে ক্যারি সিমন্ডস লিখেছেন, উইলফ্রেড হলো বরিসের দাদার নাম, লাওরি আমার দাদার নাম এবং নিকোলাস হলো ডা. নিক প্রাইস ও ডা. নিক হার্টের নাম থেকে নেওয়া। এই দুই চিকিৎসক গত মাসে বরিসের জীবন বাঁচিয়েছেন। ক্যারি আরও লিখেছেন, এনএইচএসর অসাধারণ প্রসূতি দলকেও আন্তরিক ধন্যবাদ। ২০২০ সালের ফেব্রুয়ারিতে এই দম্পতি জানান, তারা বিয়ে করতে যাচ্ছেন। মার্চে করোনায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী সোমবার রাষ্ট্রীয় কাজে যোগ দিয়েছেন। এপ্রিলের শুরুতে তিনি তিন রাত আইসিউতে ছিলেন। পরে তার অবস্থার উন্নতি হয়। এর আগে ক্যারিও টুইটারে জানিয়েছিলেন, তারও করোনার উপসর্গ দেখা দিয়েছে।
রবিবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-কে দেওয়া সাক্ষাৎকারে এক করোনাজয়ী ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন জানান, আইসিউতে থাকাকালীন তার শারীরিক অবস্থা অনেক বেশি সংকটাপন্ন ছিল। মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছেন তিনি। তাকে বাঁচাতে লিটারের পর লিটার অক্সিজেন দিতে হয়েছে। এমনকি যেকোনও আকস্মিক ঘটনার জন্য প্রস্তুতিও নিয়ে রাখা হয়েছিল।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code