হরমুজ প্রণালী নিয়ে দুয়েক দিনের মধ্যে সমঝোতার আশা যুক্তরাষ্ট্রের

লেখক: Rumie
প্রকাশ: ৩২ minutes ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট: হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করতে ইরানের সঙ্গে দুয়েক দিনের মধ্যে একটি সমঝোতা হতে পারে বলে মঙ্গলবার আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট । এ খবরে গুরুত্বপূর্ণ এ নৌপথ দিয়ে তেল পরিবহন বাড়তে পারেÑ এমন প্রত্যাশায় বিশ্ববাজারে তেলের দাম অনেক কমেছে।

Manual3 Ad Code

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সিএনবিসিকে বলেন, ‘খুব শিগগিরই একটি সমঝোতা হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই ধরনের আশাবাদ ব্যক্ত করেছেন।’সোমবার হোয়াইট হাউসে ট্রাম্প কূটনৈতিক সমাধান নিয়ে আশাবাদ এবং হুমকির পুরোনো অবস্থানই পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, এটি ইরানের জন্য ‘শিরñেদের আগে শেষ সুযোগ।’গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ওপর আকস্মিক হামলা চালানোর পর থেকেই তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সংঘাত চলছে। এরপর যুদ্ধবিরতি এবং একটি প্রাথমিক সমঝোতা হলেও কূটনৈতিক প্রচেষ্টা এখনো সংঘাতের অবসান ঘটাতে পারেনি।

এমন পরিস্থিতিতে অস্থিরতার প্রমাণ হিসেবে মঙ্গলবার হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে অজ্ঞাত উৎস থেকে ছোড়া প্রক্ষেপণাস্ত্রের আঘাতে একজন নাবিক নিখোঁজ হন। একই দিনে লোহিত সাগরে একটি ভারতীয় জাহাজও অজ্ঞাত হামলার পর ডুবে যায়।বিশ্বের তেল ও গ্যাস সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী নতুন করে সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code