প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৩ মাস আগে

Manual4 Ad Code

লন্ডন থেকে মির্জা আবুল কাসেম :প্যারিসে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন বৃটেনের কৃতি সাংবাদিক, লেখক, সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান।যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট লেখক, গবেষক, সাংবাদিক ও সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমানের প্যারিস সফরকে কেন্দ্র করে বুধবার এক প্রাণবন্ত মতবিনিময় প্রীতিসভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় ফ্রান্সের প্যারিস শহরের অভারভিলিয়ের একটি রেস্টুরেন্টে প্যারিস বাংলা প্রেসক্লাবের আয়োজনে এই সভা হয়।

Manual1 Ad Code

প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন সোহলের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান।অনুষ্ঠানের শুরুতে প্রেসক্লাবের নেতৃবৃন্দ ফুল দিয়ে শাহেদ রাহমানকে বরণ করে নেন।বক্তারা শিক্ষা, সাহিত্য, গবেষণা ও সাংবাদিকতায় তার দীর্ঘদিনের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।মুক্ত আলোচনায় উঠে আসে প্রবাসে বাংলা ভাষার চর্চা, নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম জাগানো এবং ডিজিটাল যুগে সাংবাদিকতার চ্যালেঞ্জের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহেদ রাহমান বলেন, “প্রবাসের মাটিতে আমাদের কলমের দায়িত্ব অনেক বড়। আমরা শুধু আজকের খবরই লিখব না, আমাদের লিখতে হবে ৫২, ৭১ আর নজরুল-রবীন্দ্রনাথের গল্প। নতুন প্রজন্ম যেন শিকড় ভুলে না যায়, সেজন্য সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কোনো বিকল্প নেই।”

সভাপতির বক্তব্যে এনায়েত হোসেন সোহল বলেন,*
“প্যারিসে কর্মরত সাংবাদিকদের মধ্যে পেশাগত ঐক্য ও অভিজ্ঞতা বিনিময়ের জন্য এ ধরনের আয়োজন খুবই জরুরি। শাহেদ ভাইয়ের মতো গুণী মানুষের পরামর্শ আমাদের পথ চলাকে আরও মসৃণ করবে।”

Manual5 Ad Code

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্যারিস বাংলা প্রেসক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথিকে প্যারিসের প্রতীক আইফেল টাওয়ারের একটি সুদৃশ্য রেপ্লিকা স্মারক হিসেবে প্রদান করা হয়।সভায় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের শিক্ষা-গবেষণা সম্পাদক রাকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান, তথ্য-প্রযুক্তি সম্পাদক ইকবাল মারুফ দপ্তর সম্পাদক, মোহাম্মদ ফখরুজ্জামান এবং সদস্য শাবুল আহমেদ সহ অন্যান্য সদস্যবৃন্দ।

Manual5 Ad Code

পরে প্রধান অতিথির সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।
উল্লেখ্য মুহাম্মদ শাহেদ রাহমান সুনামগঞ্জের সৈয়দপুর আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ। বর্তমানে তিনি “ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ” সভাপতি। একই সাথে তিনি ঢাকা পোস্ট, বাংলা মিরর নিউজ, বাংলা সংলাপ ও ইউকে বাংলা গার্ডিয়ান, জগন্নাথপুর টাইমস -এর সাথে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code