ইন্দোনেশিয়ায় ফেরি অগ্নিকাণ্ডে নিখোঁজ ৫ জনের সন্ধানে উদ্ধার অভিযান

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ২ মাস আগে

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: ইন্দোনেশিয়ার বালি দ্বীপের কাছে লম্বক প্রণালীতে একটি ফেরিতে আগুন লাগার পর নিখোঁজ পাঁচজনের সন্ধানে উদ্ধারকারীরা বৃহস্পতিবার তল্লাশি চালিয়ে যাচ্ছেন। ওই দুর্ঘটনায় একজন প্রাণ হারিয়েছেন। কর্মকর্তারা জানান আগুন লাগার পর কয়েক ডজন যাত্রী পানিতে ঝাঁপ দেন।বুধবার ঘটনাস্থলে দ্রুত ছুটে যাওয়া নৌবাহিনীর একটি জাহাজ ও কাছাকাছি থাকা আরেকটি ফেরিসহ বিভিন্ন নৌযান মোট ২১১ জনকে জীবিত উদ্ধার করে তীরে নিয়ে আসে।

Manual1 Ad Code

১৯ বছর বয়সী এক ইন্দোনেশীয় নারীর মরদেহ খুঁজে পাওয়া যায়।লম্বক দ্বীপের মাতারাম অনুসন্ধান ও উদ্ধার দপ্তর এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার উদ্ধার তৎপরতা নিখোঁজ ‘পাঁচ যাত্রীর সন্ধানে’ কেন্দ্রীভূত হয়েছে।বুধবার ভোরে বালি থেকে লম্বকের উদ্দেশে যাওয়ার সময় ফেরিটি দুর্ঘটনার শিকার হয়।অনুসন্ধান ও উদ্ধার কর্মকর্তা মুহাম্মাদ হারিয়াদি বলেন, ‘সরাসরি তল্লাশির পাশাপাশি লম্বক প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে প্রাথমিকভাবে সহায়তা করতে অথবা কোনো ভুক্তভোগীকে দেখতে পেলে সঙ্গে সঙ্গে কমেন্ট পোস্টে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।’

Manual1 Ad Code

লম্বক দ্বীপের লেম্বারে বুধবার সাংবাদিকদের ২৫ বছর বয়সী জীবিত উদ্ধার পাওয়া কিকি ওকতা প্রাদিকা বলেন, তিনি লাইফ জ্যাকেট নিয়ে আরও কয়েকজন যাত্রীর সঙ্গে পানিতে ঝাঁপ দিয়েছিলেন।তিনি বলেন, ‘সাহায্য আসতে কয়েক ঘণ্টা লেগেছিল।’আরেক জীবিত উদ্ধার পাওয়া ৪৫ বছর বয়সী সুতৃষ্ণা বলেন, ফেরিটি থেকে লাইফবোট নামানোর সময় যাত্রীরা আতঙ্কিত হয়ে লাইফ জ্যাকেট নেওয়ার জন্য ছোটাছুটি করছিলেন।তিনি বলেন, ‘ঢেউ বড় থাকায় উদ্ধারকাজ কঠিন ছিল। উদ্ধারকারী জাহাজটি আসার সময় ঢেউ আরও বড় হয়ে ওঠে। আমরা যে ফেরিতে ছিলাম, ঢেউ তখন সেটির চেয়েও বড় ছিল।’১৭ হাজারের বেশি দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় সমুদ্রপথে প্রায়ই দুর্ঘটনা ঘটে। নিরাপত্তাব্যবস্থার শিথিলতা ও অনিশ্চিত আবহাওয়া এসব দুর্ঘটনার প্রধান কারণ।

Manual7 Ad Code

দেশটির দৈনন্দিন যাতায়াত ও পর্যটনে নৌযানের ওপর ব্যাপকভাবে নির্ভর করতে হয়। গত সপ্তাহে জাভা দ্বীপের কাছে একটি ফেরিতে আগুন লেগে পাঁচজন প্রাণ হারান।গত মাসে সুলাওয়েসির দক্ষিণে ছোট দ্বীপ সেলেয়ারের কাছে ৭০ জনের বেশি যাত্রী বহনকারী একটি ফেরি ডুবে যায়।চারটি মরদেহ উদ্ধার করা হলেও ১৪ জন নিখোঁজ থাকা অবস্থায় উদ্ধার অভিযান শেষ করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code