জগন্নাথপুর উপজেলা সোনালী অতিথি ইউকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

লেখক: Rumie
প্রকাশ: ২০ ঘন্টা আগে

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট:গত ১১ আগস্ট জগন্নাথপুর উপজেলা সোনালী অতিথি ইউকের উদ্যোগে পূর্ব লন্ডনের একটি স্থানীয় রেস্টুরেন্টে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সংগঠনের উপদেষ্টা জনাব মাস্টার আজিজ চৌধুরীর সভাপতিত্বে এবং সচিব জনাব আতাউর রহমান চৌধুরীর পরিচালনায় সভার কার্যক্রম শুরু হয়। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আজিজুর রহমান।

Manual7 Ad Code

সভায় বক্তব্য রাখেন ব্যারিস্টার জয়নাল আবেদীন, যুগ্ম সচিব জান্নাতুল ইসলাম বাবুল, ইছতাব আহমদ তালুকদার, মুহিত মিয়া, আহ্বায়ক জুবায়ের আহমদ হামজা এবং মির্জা জুয়েল আমিন।বক্তারা সংগঠনের দীর্ঘ পথচলায় সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা ও অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি আগামী সেপ্টেম্বরের আয়োজিত অনুষ্ঠানটি সুন্দর, সফল ও সার্থকভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেন।

উল্লেখ্য, এবারই প্রথমবারের মতো জগন্নাথপুর উপজেলার বিভিন্ন ক্ষেত্রে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখা গুণী ও কৃতী ব্যক্তিদের সম্মাননা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও প্রতি বছর এই সম্মাননা কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।সভায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সফল করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা এবং সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code