জ্বালানি বিল বাড়ায় জুলাইয়ে যুক্তরাজ্যে মূল্যস্ফীতি বেড়ে ২.৯ শতাংশ

লেখক: Rumie
প্রকাশ: ১৩ ঘন্টা আগে

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: জ্বালানি বিল বাড়ায় জুলাইয়ে যুক্তরাজ্যে বার্ষিক মূল্যস্ফীতি বেড়েছে।বিশ্লেষকদের পূর্বাভাস অনুযায়ীই মূল্যস্ফীতি বেড়েছে। বুধবার প্রকাশিত সরকারি পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।জাতীয় পরিসংখ্যান দপ্তর (ওএনএস) এক বিবৃতিতে জানায়, জুলাই পর্যন্ত ১২ মাসে ভোক্তা মূল্যসূচক (সিপিআই) বেড়েছে ২ দশমিক ৯ শতাংশ। জুনে এ হার ছিল ২ দশমিক ৬ শতাংশ।

গত মাসে গৃহস্থালি জ্বালানি বিলের সর্বোচ্চ মূল্যসীমা ১৩ শতাংশ বাড়ানো হয়। এর প্রভাবে মূল্যস্ফীতি বেড়েছে। যুক্তরাষ্ট্র-ইরান চলমান যুদ্ধের কারণে এই মূল্যসীমা বাড়ানো হয়েছে।ওএনএস একে ‘প্রায় চার বছরের মধ্যে গ্যাসের দামের সবচেয়ে বড় বৃদ্ধি’ বলে অভিহিত করেছে।যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম জীবনযাত্রার ব্যয় কমানোর চাপ লাঘবের প্রতিশ্রুতি দিয়েছেন। এ লক্ষ্যে তিনি গৃহস্থালির বিদ্যুতের দামে কর কমানো এবং বাসভাড়া নির্দিষ্ট সীমার মধ্যে রাখাসহ বিভিন্ন পদক্ষেপ ঘোষণা করেছেন।

Manual8 Ad Code

সর্বশেষ পরিসংখ্যানের প্রতিক্রিয়ায় অর্থমন্ত্রী জন হিলি বলেন, ‘ইরান যুদ্ধের কারণে মূল্যস্ফীতির প্রভাব এখনো দেশের অভ্যন্তরে দামের ওপর পড়ছে। তবে ব্রিটেনের অর্থনীতি স্থিতিশীল।’তিনি আরও বলেন, ‘আশা ফিরিয়ে আনতে এবং এমন একটি শক্তিশালী অর্থনীতি গড়ে তুলতে আরও কাজ করতে হবে, যেখানে ব্রিটেনজুড়ে সমৃদ্ধি আরও ন্যায্যভাবে ভাগ হবে।’বিশ্লেষকদের ধারণা, বছরের শেষ দিকে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে। কারণ বাড়তি জ্বালানি ব্যয়ের প্রভাব আরও বেশি করে বিলের ওপর পড়বে। এদিকে মধ্যপ্রাচ্য যুদ্ধ অবসানের কোনো চুক্তিরও তেমন লক্ষণ নেই।

Manual2 Ad Code

মূল্যস্ফীতি দুই শতাংশের লক্ষ্যমাত্রার অনেক ওপরে থাকা সত্ত্বেও ব্যাংক অব ইংল্যান্ড গত মাসে তার মূল সুদের হার ৩ দশমিক ৭৫ শতাংশে অপরিবর্তিত রাখে।কুইল্টার শেভিওটের বিনিয়োগ ব্যবস্থাপক জোনাথন রেমন্ড বলেন, ‘মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলতে থাকায় অনিশ্চিত যুদ্ধবিরতির মধ্যে মূল্যস্ফীতিতে নতুন করে উল্লম্ফনের আশঙ্কা করা হয়।’তিনি আরও বলেন, ‘হরমুজ প্রণালীতে পরিস্থিতি এখনো স্বাভাবিকের অনেক দূরে। অদূর ভবিষ্যতে এর সমাধানের সম্ভাবনাও কম। ফলে অন্তত বছরের বাকি সময়জুড়ে দামের ওপর চাপ অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।’

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code