শ্রমিক দল নেতা হাজী সুরমান আলীর মৃত্যুতে শোকবার্তা

লেখক: Rumie
প্রকাশ: ১ দিন আগে

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা শ্রমিক দলের আহ্বায়ক হাজী মো. সুরমান আলী যুক্তরাষ্ট্রের ম্যানহাটানে একটি হাসপাতালে বাংলাদেশ সময়-১৯/০৮/২০২৬ ইং বুধবার রাত ৩ঃ৩০ মিনিটের সময় ইন্তেকাল করেছেন। ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
সিলেট মহানগর তাঁতিদলে যুগ্ম আহবায়ক ও ০১নংওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক সিলেট মহানগর বিএনপির সহ শিল্প বিষয়ক সম্পাদক জনাব নজির হোসেন|

Manual2 Ad Code

এক শোকবার্তায় সিলেট মহানগর তাঁতিদলে যুগ্ম আহবায়ক ও ০১নংওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক সিলেট মহানগর বিএনপির সহ শিল্প বিষয়ক সম্পাদক জনাব নজির হোসেন, মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।নজির হোসেন বলেন, হাজী মো. সুরমান আলী ছিলেন বিএনপির একজন ত্যাগী, পরীক্ষিত ও সাহসী নেতা। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি গণতন্ত্র পুনরুদ্ধার এবং স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে সক্রিয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। শহর থেকে গ্রাম—সর্বত্র আন্দোলন-সংগ্রামে তাঁর সরব উপস্থিতি ছিল।

Manual1 Ad Code

নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক কারণে তাঁকে বিভিন্ন সময়ে হামলা, মামলা ও নির্যাতনের শিকার হতে হয়েছে। নানা প্রতিকূলতা ও ঝুঁকির মধ্যেও তিনি রাজপথের আন্দোলন থেকে পিছপা হননি। শ্রমিকদের ন্যায্য অধিকার ও দাবি-দাওয়া আদায়ের আন্দোলনেও তিনি ছিলেন একজন অকুতোভয় সংগঠক।তারা আরও বলেন, হাজী মো. সুরমান আলীর মৃত্যুতে সিলেটের জাতীয়তাবাদী পরিবার একজন নিবেদিতপ্রাণ ও সাহসী নেতাকে হারালো। তাঁর মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

সিলেট মহানগর তাঁতিদলে যুগ্ম আহবায়ক ও ০১নংওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক সিলেট মহানগর বিএনপির সহ শিল্প বিষয়ক সম্পাদক জনাব নজির হোসেন, মরহুম হাজী মো. সুরমান আলীর রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন—আল্লাহ তায়ালা যেন তাঁর সকল ভুল-ত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করেন। আমিন.

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code