

ডেস্ক রিপোর্ট : মিশিগান বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের মিশিগান বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ১৩ সেপ্টেম্বর রবিবার ।
এদিকে ঐদিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে সংক্ষিপ্ত সফরে আসা যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী, মূলধারার রাজনীতিবিদ ও বি সি এস ইউকের সাবেক প্রেসিডেন্ট ও সিভিক ভয়েস এর চেয়ারম্যান পাশা খন্দকার (এমবিই) এর সংবর্ধনা প্রদান করে মিশিগান বিএনপি ।
রবিবার মিশিগানের হ্যামট্রামেক শহরের আলাদীন রেষ্টুরেন্টে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক তুখোড় ছাত্রদল নেতা সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রেজাউল করিম নাচন । অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপি দেশের ক্রান্তিকালে সব সময় এগিয়ে এসে দেশের মানুষের জন্য কাজ করে । দেশের মানুষকে ভালো রাখতে ও দেশের সার্বিক উন্নয়নের জন্য দিনরাত কাজ করছে তারেক রহমানের সরকার ।
মিশিগান বিএনপি-র সংগ্রামী সভাপতি দেওয়ান আকমল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে মিশিগান জাসাস নেতা আহমদ আলম শরীফ মাহদী, মিশিগান যুবদল নেতা ফাহাদ আহমদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বহু নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।