বিএ রেকর্ড, ঘণ্টায় ১২শ’ কিমি গতি

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual3 Ad Code

ব্রিটিশ এয়ারওয়েজ (বিএ) দ্রুততম সাবসোনিক (শব্দের চেয়ে ধীর গতির) ফ্লাইটের রেকর্ড গড়েছে। এর বোয়িং-৭৪৭ এয়ারক্র্যাফটটি প্রতি ঘণ্টায় আটশ’ মাইলেরও বেশি (১২৮৭ কিলোমিটার/ঘণ্টা) গতিতে উড়েছে।

সোমবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বলা হয়, বোয়িং-৭৪৭ এয়ারক্র্যাফটটি শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে নিউইয়র্ক থেকে লন্ডনের দিকে যাত্রা করে। মাত্র ৪ ঘণ্টা ৫৬ মিনিটে রবিবার (৯ ফেব্রুয়ারি) সেটি লন্ডনে পৌঁছায়।

Manual3 Ad Code

সংবাদমাধ্যম সিএনএনের ঊর্ধ্বতন আবহাওয়াবিদ ব্র্যান্ডন মিলার বলেন, রবিবার জেট স্ট্রিমের গতি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ছিল। বাতাসের গতি ছিল প্রতি ঘণ্টায় দুশ’ মাইলেরও বেশি।

Manual7 Ad Code

 

যুক্তরাজ্য, আয়ারল্যান্ড ও উত্তর ইউরোপের ওপর দিয়ে বয়ে যাওয়া কিয়ারা ও শক্তিশালী জেট স্ট্রিমের কারণে প্লেন দ্রুততম গতিতে উড়তে সক্ষম হয়েছে। জেট স্ট্রিম হলো পরিবেশে দ্রুত চলমান বাতাস।

Manual1 Ad Code

লন্ডনের হিথরো বিমানবন্দরে প্লেনটি অবতরণ করে ভোর ৪টা ৪৩ মিনিটে, নির্ধারিত সময়ের দু’ ঘণ্টা আগে। ফ্লাইটে এর সর্বোচ্চ গতি ছিল ৮২৫ মাইল প্রতি ঘণ্টা।

একটি প্লেন নিউইয়র্ক থেকে লন্ডন যেতে বা আসতে গড়ে ৬ ঘণ্টা ১৩ মিনিট সময় লাগে। সাবসোনিক অর্থাৎ শব্দের গতির চেয়ে ধীর এ প্লেন এদিন তার গতি অতিক্রম করে গিয়েছিল। শব্দের বেগ ৭৬৭ মাইল প্রতি ঘণ্টা। প্লেনের গতিবেগ এর চেয়ে অনেক বেশি থাকলেও সেটি শব্দের চেয়ে ধীর গতিতেই উড়ছিল, সঙ্গে ছিল শক্তিশালী বাতাস।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code