মার্কিন উড়োজাহাজের গতিবিধিতে চীনের নজরদারি

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual3 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস:

Manual4 Ad Code

মার্কিন নৌবাহিনীর একটি টহল উড়োজাহাজকে নজরদারিতে রেখে সতর্ক করতে চীন তাদের নৌ ও বিমান বাহিনী ব্যবহার করেছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) তাইওয়ান প্রণালীর উপর দিয়ে উড়ে যাওয়ার সময় চীন এই পদক্ষেপ নেয়। যুক্তরাষ্ট্রের এই কাজের নিন্দা জানিয়ে চীন বলেছে, এটি আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করার উদ্দেশ্যপ্রণোদিত প্রচেষ্টা। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এই খবর জানিয়েছে।

Manual1 Ad Code

প্রতিমাসে একবার মার্কিন যুদ্ধজাহাজ বা টহল উড়োজাহাজ তাইওয়ান ও চীনের মধ্যবর্তী প্রণালি দিয়ে যাতায়াত করে। প্রতিবারই এই ঘটনায় বেইজিং ক্ষোভ প্রকাশ করে।

চীন দাবি করে, তাইওয়ানের ওপর তাদের সার্বভৌম অধিকার রয়েছে ও তাইওয়ান প্রণালি তাদের নিয়ন্ত্রণাধীন জলপথ। তবে যুক্তরাষ্ট্র ও তাইওয়ান এই দাবি প্রত্যাখ্যান করে প্রণালীটিকে আন্তর্জাতিক জলপথ হিসেবে বিবেচনা করে।

মার্কিন নৌবাহিনীর সপ্তম বহর জানিয়েছে, তাদের টহল উড়োজাহাজ আন্তর্জাতিক আকাশসীমা দিয়ে প্রণালি অতিক্রম করেছে। এক বিবৃতিতে তারা উল্লেখ করে, আন্তর্জাতিক আইন অনুসারে এই কার্যক্রম পরিচালনার মাধ্যমে সবার জন্য নৌ চলাচল অধিকার নিশ্চিত করার পক্ষে সমর্থন প্রকাশ করছে যুক্তরাষ্ট্র।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code