যুক্তরাষ্ট্রে রহস্যময় উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual6 Ad Code

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে রহস্যময় প্রদাহজনিত উপসর্গ নিয়ে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুয়োমো এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। ধারণা করা হচ্ছে, করোনা থেকেই ওই শিশুর দেহে রহস্যময় উপসর্গটি দেখা দেয়। ওই শিশুর মরদেহ পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক প্রশাসন।

Manual4 Ad Code

কুয়োমো বলেন, এমন রহস্যময় উপসর্গ নিয়ে ৭৩টি শিশু চিকিৎসাধীন আছেন। এমন রহস্যময় উপসর্গে যুক্তরাষ্ট্রে এটি প্রথম শিশু মৃত্যুর ঘটনা বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের কলরাডোর শিশু বিশেষজ্ঞ ডা. সিন ও’লিরাই।

জানা গেছে, রহস্যময় এই উপসর্গে বেশ কিছু শিশুর ক্রমাগত জ্বর, কাওয়াসাকি রোগ বা টক্সিক শক সিনড্রোমের মতো উপসর্গ দেখা দিয়েছে। কাওয়াসাকি রোগের কারণে ধমনীর প্রাচীরে এক ধরনের প্রদাহ তৈরি হয় এবং হৃদপিণ্ডে রক্তের সরবরাহ কমিয়ে আনে।

Manual4 Ad Code

এর আগে ব্রিটেন,ইতালি, স্পেনেও কিছু শিশুর দেহে খুবই বিরল উপসর্গ দেখা দেয়। এসব উপসর্গ করোনার সঙ্গে সম্পর্কিত হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা শিশুদের দেহে এ ধরনের উপসর্গকে বিপজ্জনক বলে উল্লেখ করেছেন।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code