ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে আইন কর্মকর্তাদের দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ১৯ ঘন্টা আগে

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট: ইয়েমেনের মারিব প্রদেশে সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করার দাবি করেছে হুথি বাহিনী। বুধবার গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া শারি এ দাবি করেন।

তবে হুথিদের এই দাবি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি সৌদি কর্তৃপক্ষ। হুথিদের সামরিক মুখপাত্র জানান, সৌদি যুদ্ধবিমান ভূপাতিতের পর সেটির ধ্বংসাবশেষ খুঁজতে আরও দুটি সৌদি এফ-১৫ যুদ্ধবিমান সেখানে এলে তাদের বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়।

Manual3 Ad Code

ইয়াহিয়া শারি আরও দাবি করেন, চলতি সপ্তাহে সৌদি যুদ্ধবিমানগুলো ইয়েমেনের তাইজ, লাহজ, আল-জাওফ, হাজ্জাহ, মারিব, সাদাহ ও আল-বায়দা এলাকায় ৪৫০টির বেশি বিমান হামলা চালিয়েছে। এসব হামলায় বেসামরিক মানুষ হতাহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।

Manual6 Ad Code

হুথি মুখপাত্র বলেন, যেকোনো ধরনের আগ্রাসন বা লঙ্ঘনের বিরুদ্ধে সব উপায়ে ইয়েমেনের আকাশসীমা ও সার্বভৌমত্ব রক্ষার কার্যক্রম অব্যাহত থাকবে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code