বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখা গঠন

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৫ ঘন্টা আগে

Manual4 Ad Code

জেলা সংবাদদাতা, মৌলভীবাজার: বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন (বাবিবিকএ), মৌলভীবাজার জেলা শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে। সভাপতি হিসেবে সেরেস্তাদার জনাব এ.বি.এম. ফিরোজ আলম চৌধুরী এবং অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর জনাব মোঃ আব্দুল মুমিন রনি-কে সাধারণ সম্পাদক করে ৪১ (একচল্লিশ) সদস্যবিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। *গত ০১ আগস্ট, ২০২৬ খ্রিঃ তারিখে* বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন, কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব মোঃ রেজোয়ান খন্দকার ও সাধারণ সম্পাদক জনাব কাজী ছালাউদ্দিন দিদার স্বাক্ষরিত কমিটি নবনির্বাচিত সাধারণ সম্পাদক জনাব মোঃ আব্দুল মুমিন রনির নিকট প্রেরণ করা হয়।

Manual7 Ad Code

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি নিধুবন চন্দ্র দেব, সহ-সভাপতি এম.এ. জাবেদ, মোঃ আসলাম উদ্দিন, ইকবাল উদ্দীন আহমদ, বিকাশ চন্দ্র দত্ত, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আশিকুর রহমান, জয় কুমার দেব, মোঃ আশরাফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক সুজিত রঞ্জন ধর, প্রণব চন্দ্র গোপ, লোকমান হোসাইন, সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল মিয়া, রাজীব হোসেন, অর্থ সম্পাদক সৈয়দ মুফাচ্ছির আলী, সহ-অর্থ সম্পাদক মোঃ শামছুল ইসলাম, দপ্তর সম্পাদক রোমান আহমদ, সহ-দপ্তর সম্পাদক মোঃ কনু মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসরাইল আলী, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ জহির উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক মোঃ আব্দুল কাদির, সহ-সমাজকল্যাণ সম্পাদক কেশব চন্দ্র মল্লিক, মহিলা সম্পাদক মিতালী পাল, সহ-মহিলা সম্পাদক সুমা আক্তার, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক শ্রাবনী দেব, সহ-সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সনজীব সিংহ, আইন সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, সহ-আইন সম্পাদক মোছাঃ হুসনা ইয়াছমিন, ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান, সহ-ক্রীড়া সম্পাদক আশফাক উদ্দিন ইমরান, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইবেমসানা শর্ম্মা, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পলাশ চন্দ্র দে, পাঠাগার সম্পাদক নির্মল সিংহ, সহ-পাঠাগার সম্পাদক মোঃ মনোয়ার হোসেন, ধর্ম সম্পাদক মোঃ শফিউল আলম বেলালী, সহ-ধর্ম সম্পাদক মোঃ রাকিবুল হাসান, কার্যনির্বাহী সদস্য মিলাদ হোসেন, তানভীর হোসেন চৌধুরী ও মোঃ খোরশেদ আলম।

Manual2 Ad Code

এছাড়া, ১১ (এগারো) সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটিও অনুমোদন করা হয়। পাশাপাশি বিগত দিনে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন, কেন্দ্রীয় কমিটি কর্তৃক প্রতিটি কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন সহ জেলা কার্যনির্বাহী কমিটির বিভিন্ন নতুন নতুন উদ্যোগের প্রশাংসা করেন কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক।

নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক জনাব মোঃ আব্দুল মুমিন রনি বলেন, “বিচার বিভাগে কর্মরত প্রায় ২০ হাজার সহকর্মীর প্রাণের সংগঠন হলো বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন। এর একটি শাখা হিসেবে মৌলভীবাজার জেলা কার্যনির্বাহী কমিটি ন্যায্য দাবী-দাওয়া আদায়ের লক্ষ্যে বিগত দিনে যে সফলতার স্বাক্ষর রেখেছে, সে কৃতিত্বের দাবীদার হলেন আমাদের প্রিয় সহকর্মীবৃন্দ। প্রথম কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক ও গত কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে কাজ করতে গিয়ে আমি দেখেছি কোথায় কোন সমস্যা। তাই, আমি নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক হিসেবে বিশ্বাস করি, ভবিষ্যতেও কেন্দ্রীয় কমিটি কর্তৃক সকল কর্মসূচী যথাযথভাবে বাস্তবায়নে মৌলভীবাজার জেলা শাখা সদা তৎপর থাকবে ইন-শা-আল্লাহ্।”

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code