

মো: সিপাউর রহমান কুলাউড়া সংবাদদাতা : ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজে নতুন আশা স্বপ্ন আর বুক ভরা উদ্দীপনা নিয়ে, কলেজ ক্যাম্পাসে পা রেখেছে নতুন উচ্চ মাধ্যমিক ব্যাচ। বর্ণিল আয়োজন উৎসবমুখর আর জাঁকজমকপূর্ণ পরিবেশে আজ ২৪ শে সেপ্টেম্বর কলেজ মিলনায়তনে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর অরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।সকাল ১১ ঘটিকায় কলেজের মূল মিলনায়তনে, প্রভাষক খালিক উদ্দিন এর সঞ্চালনায়, অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন,অত্র কলেজের গ্রন্থাগার প্রভাষক মো:মহিবুর রহমান, অন্যান্য ধর্মগ্রন্থ থেকেও পাঠের মাধ্যমে অনুষ্ঠানে আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য স্বাগত বক্তব্য রাখেন, অত্র কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক, আব্দুল বাকি ফরহাদ, এছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন।অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও বর্তমান সভাপতি মো:এমদাদ ইসলাম, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজাতা সরকার, বিশেষ অতিথি হিসেবে মঞ্চ অলংকৃত করেন, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন চৌধুরী, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান,মোসলেহ উদ্দিন জুনেদ,ব্যবস্থাপনা বিভাগের প্রধান, মোহাম্মদ তৌহিদুল ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান, মেহের সুলতানা, সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন “উচ্চ মাধ্যমিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়,এই দুটি বছর যারা কঠোর অধ্যবসায় ও নিয়মানুবর্তিতার মধ্যে পার করবে, তাদের ভবিষ্যৎ লক্ষ্য পূরণ সহজ হবে, কেবল জিপিএ ৫ নয় একজন ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে “সভাপতি বক্তব্য কলেজের অধ্যক্ষ মহোদয়, নবীনদের উদ্দেশ্যে কলেজের গৌরবময় ইতিহাস তুলে ধরেন, তিনি শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত একাডেমিক শৃঙ্খলা বজায় রাখা, এবং পড়াশোনার পাশাপাশি সহ শিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষ থেকে অরিয়েন্টেশন স্পিকার হিসেবে বক্তব্য রাখেন, অএ কলেজের সুনামধন্য ইংরেজি প্রভাষক, মো: মুহিবুর রহমান পায়েল,তিনি নিয়মিত ক্লাসে উপস্থিত হওয়া শৃঙ্খলা ক্লাস রুটিন সহ, কলেজ বিধি সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেন শিক্ষার্থীদের। নবীন শিক্ষার্থীদের তিনজনের বক্তব্যে খুশী হয়ে প্রধান অতিথি তাদের পুরস্কৃত করেন। পরিশেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন এবং নবীর শিক্ষার্থীদের জন্য এক অভিনব ও সফল শিক্ষাবর্ষ কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়