ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত হলেই দেশে কর্মসংস্থান সৃষ্টি হবে: ইমদাদ হোসেন চৌধুরী

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ২ দিন আগে

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, দেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি হলে ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসবেন এবং এর মাধ্যমেই বিপুল জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তিনি বলেন, বর্তমান সরকারের নির্বাচনের পূর্বে কর্মসংস্থান সৃষ্টির একটি অঙ্গীকার ছিল। তবে সরকারের পক্ষে একযোগে সারা দেশের লাখ লাখ মানুষের কর্মসংস্থান নিশ্চিত করা এককভাবে সম্ভব নয়। মূলত দেশে যখন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালিত হবে এবং ব্যবসার সঠিক পরিবেশ তৈরি হবে, তখন বেসরকারি উদ্যোক্তা ও ব্যবসায়ীরা এগিয়ে আসবেন। তাঁদের মাধ্যমে নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে উঠবে এবং সেখানেই কর্মসংস্থান সৃষ্টি হবে। তিনি বলেন, ব্যবসায়ীদের জন্য সুষ্ঠু ও স্থিতিশীল পরিবেশ তৈরি করা জরুরি। কারণ ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটলেই দেশের অর্থনীতির চাকা সচল হবে এবং বেকারত্ব দূরীকরণে টেকসই সমাধান আসবে।

Manual2 Ad Code

শনিবার (১০ অক্টোবর) সিলেট নগরীর রিকাবীবাজারস্থ ‘হোয়াইট রোজ কমপ্লেক্স’-এর ৪র্থ তলায় ‘এসএ কর্পোরেশন’ এর অফিসের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর কৃষক দলের সভাপতি হুমায়ুন কবির শাহীন, এস এ কর্পোরেশনের চেয়ারম্যান শেখ মো. কবির আহমদ, সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন, কোষাধ্যক্ষ মো. ফয়সল আহমদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাহফিজুর রহমান বিল্লাল, সৈয়দ জাহাঙ্গীর হোসাইন, মাহমুদ সেলিম, মাহবুবুর রহমান, আমিনুল ইসলাম, আমিনুল হক অপু, কয়েস আহমদ, মো. আবুল হোসেন, সেলিম আহমদ মাহবুব, সাব্বির আহমদ, তোফাজ্জল হোসেন খালেদ, আব্দুস সহিদ, মিজানুর রহমান, মনিরুল হক ভূইয়া, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য ফাহিম চৌধুরী, গোলাম মওলা, রুহেল আহমদ, ইশরাক রহমান মাহতাব, আশরাফ আহমদ প্রমুখ। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় এবং স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code