সিলেটে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ-এর বর্ণাঢ্য ‘শ্রোতা উৎসব ২০২৬’ সম্পন্ন 

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৩৯ minutes ago

Manual5 Ad Code

সৈয়দ আছলাম হোসেন (সিলেট প্রতিনিধি) :স্যাটেলাইট ও ইন্টারনেটের যুগেও বেতারই প্রান্তিক মানুষের সবচেয়ে নির্ভরযোগ্য ও শ্বাশত কণ্ঠস্বর: অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি|“ইতিবাচক অংশীদারিত্ব” এই মূল থিম-কে সামনে রেখে মহান সুফি সাধক হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর পবিত্র স্মৃতিবিজড়িত পুণ্যভূমি সিলেটে অভূতপূর্ব আনন্দ-উচ্ছ্বাস এবং বর্ণিল কোলাহল আর বিশ্ব মৈত্রীর বন্ধনে সম্পন্ন হলো সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ-এর গৌরবময় ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। বেতার সংস্কৃতির বিকাশ ও বিশ্বজুড়ে শ্রোতাদের সাথে গড়ে ওঠা বন্ধনের গৌরবোজ্জ্বল এই ঐতিহাসিক মাইলফলককে স্মরণীয় করে রাখতে গত শুক্র ও শনিবার দুই দিনব্যাপী আয়োজন করা হয় বেতার অনুরাগীদের মিলনমেলা “শ্রোতা উৎসব ২০২৬: প্রেক্ষিত- আধ্যাত্মিক রাজধানী সিলেট”।

সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রেডিও অ্যাক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL- সিয়েরা টু ওয়ান ডেল্টা আলফা লিমা) এর পরিচালনায় দুই দিনব্যাপী এই উৎসবের দ্বিতীয় দিনের সমাপনী ও পদক বিতরণী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য (সিলেট-৬) অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “তথ্যপ্রযুক্তির এই আধুনিক যুগেও বেতারের আবেদন ফুরিয়ে যায়নি। সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ দীর্ঘ ২৯ বছর ধরে বেতার শ্রোতাদের ঐক্যবদ্ধ রাখতে এবং সামাজিক উন্নয়নে যে ভূমিকা পালন করছে তা সত্যিই প্রশংসনীয়। ক্লাবটি আধুনিক প্রযুক্তির তীব্র চ্যালেঞ্জের মুখেও বেতার সংস্কৃতির যে মশাল জ্বালিয়ে রেখেছে, তা আজ সমাজ বিনির্মাণে এক অনন্য আলোকবর্তিকায় পরিণত হয়েছে। বিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা (অও) ও ফাইভ-জি ইন্টারনেটের এই যুগে মানুষের হাতে হাতে এখন স্মার্টফোন আর হাজারো ওটিটি প্ল্যাটফর্ম। কিন্তু এই কৃত্রিম ও ভার্চুয়াল দুনিয়ার ভিড়েও শর্টওয়েভ আর এফএম তরঙ্গের যে শ্বাশত আবেদন, যে গভীর মননশীলতা এবং গুজবমুক্ত বিশ্বস্ত তথ্য সরবরাহ করার আদিম ক্ষমতা, তা প্রযুক্তি কখনো প্রতিস্থাপন করতে পারবে না। বেতার কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি একটি জীবন্ত ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।” তিনি আরো বলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব যেভাবে টেকনাফ থেকে তেঁতুলিয়া, এমনকি সীমানা পেরিয়ে আন্তর্জাতিক পরিম-লে বিভিন্ন দেশের শ্রোতাদের একই ছাতার নিচে এনে একই সুতোয় গেঁথেছে, তা এক বিরল ও ঐতিহাসিক দৃষ্টান্ত। আধ্যাত্মিক ও সম্প্রীতির নগরী সিলেটে এই শ্রোতা উৎসবের আয়োজন আমাদের গ্রিন ট্যুরিজম ও সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশ্বমঞ্চে নতুন করে ব্র্যান্ডিং করেছে। আমি বিশ্বাস করি, সার্ক বাংলাদেশ ভবিষ্যতেও তরুণ প্রজন্মকে স্ক্রিন অ্যাডিকশন (মোবাইল আসক্তি), মাদক ও সামাজিক অবক্ষয় বা বিপথগামিতা থেকে দূরে রেখে বেতারের মাধ্যমে দেশপ্রেম, বিজ্ঞানমনস্কতা ও মানবিক জনসচেতনতা ছড়ানোর এই মহৎ আন্দোলনকে আরও বেগবান করবে। সরকারের পক্ষ থেকে এই সৃজনশীল ও জনকল্যাণমুখী কার্যক্রমে আমাদের সকল প্রকার প্রশাসনিক ও নীতিগত সহযোগিতা, শুভকামনা সবসময় অব্যাহত থাকবে।”

Manual7 Ad Code

বক্তব্য শেষে প্রধান অতিথি পদকপ্রাপ্ত ৩ জন বিশিষ্ট শ্রোতাসহ অন্যান্য অংশগ্রহণকারীদের মাঝে মেধা স্মারক ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করেন। সার্ক-এর বিভিন্ন কর্মতৎপরতায় নিরলস সমর্থন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এর ইতিবাচক প্রচারণায় গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ এবার শ্রোতা অ্যাওয়ার্ড পেয়েছেন কুমিল্লার শ্রোতাবন্ধু মো. ইয়াসিন উল্লাহ শিশির ও শরীয়তপুরের মো. সাইদুর রহমান সাফিন এবং ক্লাবের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবকে কেন্দ্র করে বিশেষ গান রচনার জন্য অ্যাওয়ার্ড পেয়েছেন গাইবান্ধার মনোয়ারুল ইসলাম। এছাড়া “তথ্য ও বেতারের মেলবন্ধনে, আমরা চলি এক সাথে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিগত ২০২৩-২৬ কর্মবছরে ক্লাবের উন্নয়ন, অগ্রগতি ও সমাজকল্যাণমূলক কর্মতৎপরতার সংবাদ জাতীয় ও স্থানীয় সংবাদমাধ্যমে (প্রিন্ট ও অনলাইন) গুরুত্বের সাথে প্রকাশ করে গণযোগাযোগে অনন্য সহযোগিতা করার স্বীকৃতিস্বরূপ ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ এবং ‘দৈনিক উত্তরপূর্ব’-এর সিনিয়র সাব এডিটর ও ‘আজকেরসংবাদ২৪.কম’-এর সম্পাদক ফয়জুল আহমদ-কে সম্মানজনক ‘ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬’ প্রদান করা হয়।

Manual7 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, ক্লাবের কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ড. মির শাহ আলম (S21MIR), বেসরকারি স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা ‘সুবাস’-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং দৈনিক সচিত্র সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ আছলাম হোসেন, ক্লাবের কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, মহাসচিব নুর মোহাম্মদ, শিশু বিষয়ক সম্পাদক লাবীব ইকবাল, ভারতের পশ্চিমবঙ্গের শ্রোতা ইয়ামিন হোসেন, শরীয়তপুরের মো. সাইদুর রহমান সাফিন, কুমিল্লার মো. ইয়াসিন উল্লাহ শিশির, নেত্রকোণার মোহাম্মদ মোখলেছুর রহমান ছোটন ও মোহাম্মদ সুমন আহমেদ, কিশোরগঞ্জের এম. এইচ. মামুন রশীদ, সিলেট জেলা ইউনিটের সাধারণ সম্পাদক সন্দীপ রায় (S21AAI), শাহপরান ইউনিটের সভাপতি মো. ময়নুল হক ও সহ-সভাপতি মাওলানা মো. রফিকুল ইসলাম, সিলেট মহানগর ইউনিট সভাপতি এম এ ওয়াদুদ আল মামুন, লাক্কাতুরা চা বাগান ইউনিটের সভাপতি বিক্রম রায়, খাঁন চা বাগান ইউনিটের সাধারণ সম্পাদক লোচন বাড়াইক, ২নং জৈন্তাপুর ইউপি ইউনিটের আহবায়ক আছিয়া আক্তার। আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রামের মোহাম্মদ মুসলিম উদ্দিন, বিধান বড়ুয়া, শেখ মোহাম্মদ আজাদ ও আক্তার হোসেন, ঠাকুরগাঁওয়ের মুশফিকুর রহমান (সাহিল), সিলেটের রায়হান আহমদ রাশেদ, আ. আলীম ও মো. তামিম উদ্দিন, নোমান উদ্দিন রায়হান, ফয়ছল আহমদ চৌধুরী, মামুনুর রশীদ, ফাতেমা বেগম, মমতা জান্নাত, শাহরিয়া আহমদ শাহী, মো. গোলাম সারোয়ার, মোছা. ফাতেমা জান্নাত মিম, মুমিনা আক্তার চৌধুরী, রোকেয়া আক্তার, ফাহমিদা আক্তার কেয়া, তাসমিম জাহান ইমা, মন্দিরা বাড়াইক, রেজওয়ান আহমেদ, মো. মাসুম আহমদ, উপমা রায়, টুসুমনি বাড়াইক, মিঠুন বিশ্বাস, প্রীতি রাউতিয়া, সমিত গঞ্জু, অনিকা দাস, সারতি সবর, তানজিনা আক্তার রুমা, সকালমনি দাস, সুমাইয়া মনি, সৈয়দা আজিজা মীম, সৈয়দা নাজিফা মুম, সৈয়দা নুজাইফা মৌমি, আসমা আক্তার, রোকসানা বেগম মুন্নি, মোছা. জেসমিন আক্তার, রহিমা বেগম, অপি ছত্রী ও ইয়াসমিন আক্তার প্রমুখ।

Manual6 Ad Code

দুই দিনের ঠাসা সূচিতে উৎসবে অংশ নেওয়া শ্রোতাদল সিলেটের পর্যটন কেন্দ্র সাদাপাথর, জাফলং, চা বাগান, ক্রিকেট স্টেডিয়ামসহ সরকারের সফল মানবিক উদ্যোগ আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন এবং তাদের সংগ্রামী জীবনযাত্রার মান ও বাস্তব অভিজ্ঞতা জানার চেষ্টা করেন। পরে তারা ‘সার্ক ২নং জৈন্তাপুর ইউপি ইউনিট, সিলেট’ পরিদর্শন করেন এবং স্থানীয় ক্লাব সদস্যদের সাথে এক প্রাণবন্ত মতবিনিময় সভায় মিলিত হন। সৌহার্দ্যরে প্রতীক হিসেবে শ্রোতাবন্ধু মো. ইয়াসিন উল্লাহ শিশির ক্লাবের জৈন্তাপুর ইউনিটের আহবায়ক আছিয়া আক্তারকে একটি পরিবেশবান্ধব ও রিচার্জেবল ‘সোলার রেডিও সেট’ উপহার দেন। ভ্রমণের পাশাপাশি তারা হৃদয়ের আধ্যাত্মিক প্রশান্তি, মানসিক মুক্তি ও বরকত লাভের আশায় সিলেটের দুই প্রধান সুফি সাধক হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর পবিত্র মাজার জিয়ারত ও ফাতেহা পাঠ করেন। প্রতিটি স্পটে লাইভ গাইড হিসেবে ক্লাব চেয়ারম্যান দিদারুল ইকবাল (S21DAL) শ্রোতাদের সামনে সংশ্লিষ্ট প্রত্নতাত্ত্বিক, ঐতিহাসিক ও ভৌগোলিক তথ্য অত্যন্ত আকর্ষণীয়ভাবে উপস্থান করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code