নিউইয়র্কে সিলেট-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি লুৎফুর রহমান এর মতবিনিময় সভা

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ১০ মাস আগে

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট : প্রধান অতিথি সিলেট-২ আসনের সংসদ সদস্য পদ-প্রার্থী মুফতি লুৎফুর রহমান ক্বাসিমী তার বক্তব্যে বলেন,যদি মহান আল্লাহ তা’আলা আমাকে খেদমতের সুযোগ দান করেন,তাহলে আমার অবহেলিত ওসমানীনগর-বিশ্বনাথকে একটি আধুনিক ও মডেল এলাকায় রূপান্তরিত করব।এই দুটি উপজেলা থেকে সন্ত্রাস, দুর্নীতি-রাহাজানি চিরতরে বন্ধ করব।শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে যুগান্তকারী প্রদক্ষেপ গ্রহণ করব।সর্বোপরি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী জনগণকে সাথে নিয়ে নতুন প্রজন্মের আগামীর বাংলাদেশ গড়তে প্রানন্তকর প্রচেষ্টা অব্যাহত রাখব। তিনি আরো বলেন, গত ১০ বছর যাবত আমি নিয়মিত এলাকার মানুষের পাশে নানাভাবে দাঁড়ায়েছি। করোনা, বন্যাসহ মানুষের সুখে- দুঃখে সব সময় পাশে থাকার চেষ্টা করেছি। স্বাধীনতার পর থেকে বিভিন্ন দল ও ব্যক্তি এই এলাকা থেকে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন, কিন্তু মানুষের আশা- আকাঙ্ক্ষা পূরণ করতে পারেননি। এলাকার রাস্তাঘাটের বেহাল অবস্থা দেখে বুঝা যাচ্ছে- এই এলাকার মানুষ কতটা কষ্টে জীবন-যাপন করছেন। আমাদের পরিবার দীর্ঘদিন ধরে এ অঞ্চলের শিক্ষা, সমাজসেবা ও ন্যায়বিচারের জন্য কাজ করে আসছে। আমি নির্বাচিত হলে রাস্তাঘাটসহ অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করব।

Manual7 Ad Code

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি আজাদুর রহমান আজাদ,বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতির উপদেষ্টা আলমাস আলী, ম্যানহাটন বাংলা কালচারাল স্কুলের সিইও ইকবাল আহমেদ মাহবুব, বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মনাফ, সেক্রেটারি মোঃ আজম আলী, আসসাফা ইসলামিক সেন্টার এর উপদেষ্টা আব্দুস সাত্তার, হাবিবুর রহমান, বায়তুশ শরফ ইসলামিক সেন্টার ও জামে মসজিদ এর ইমাম ও খতিব মাওলানা জাকারিয়া মাহমুদ, আসসাফা ইসলামিক সেন্টারের সভাপতি সুলতান আহমদ জসিম, আসসাফা ইসলামিক সেন্টার এর ইমাম মাওলানা রফিক আহমদ রেফাহী,দারুল আহনাফ এর প্রিন্সিপাল মাওলানা হামিদুর রহমান আশরাফ, বহু গ্রন্থের প্রণেতা ও দারুল আহনাফ এর সেক্রেটারি লেখক রশীদ জামীল, হাফিজ মাওলানা শিহাব উদ্দিন আহমেদ ও ইয়র্ক বাংলা’র সম্পাদক এবং নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের অর্থ সম্পাদক প্রিন্সিপাল রশীদ আহমদসহ প্রমূখ।

Manual4 Ad Code

মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে ডাক্তার জুন্নুন চৌধুরী বলেন,সিলেট-২ আসন সিলেটের অন্যান্য সংসদীয় আসন থেকে বিভিন্ন দিক থেকে গুরুত্বপূর্ণ।এই এলাকায় জন্ম নিয়েছিলেন বাংলাদেশের খ্যাতিমান কৃতি পুরুষ, বঙ্গবীর জেনারেল আতাউল গণী ওসমানী।ঐ আসনের সাবেক এমপি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা এম ইলিয়াস আলী।ভৌগলিক প্রেক্ষাপটেও এই আসনটি বিভিন্ন সময় পরিবর্তন হওয়ায় এলাকার উন্নয়ন ও গুণোগত মানের ক্ষেত্রে অনেক পিছিয়ে আছে।যদিও প্রবাসী অধুষ্যিত এলাকা হওয়ায় অর্থনৈতিকভাবে স্বয়ং সম্পূর্ণ।এই আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুফতি লুৎফুর রহমান ক্বাসিমী। ৮ সমমনা দলসমূহের সম্ভাব্য প্রার্থী হিসেবে তিনি প্রতিদ্বন্দিতা করবেন।আমরা তার শুভ কামনা করছি এবং আমাদের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে ওয়াদা দিচ্ছি। তিনি আরো বলেন, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে খুবই প্রয়োজন। মতবিনিময় সভায় দেশ ও জাতির কল্যাণ ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও মুফতি লুৎফুর রহমান কাসেমী’র প্রত্যাশা পূরণে দুআ পরিচালনা করেন আসসাফা ইসলামিক সেন্টার এর ইমাম মাওলানা রফিক আহমদ রেফাহী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code