নিউইয়র্কে পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নিলেন কাউন্সিলওম্যান শাহানা হানিফ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এবং প্রথম মুসলমান কাউন্সিলওম্যান হিসেবে শপথ নিয়েছেন শাহানা হানিফ। গত ২৮ ডিসেম্বর সোমবার পবিত্র কোরআন ছুঁয়ে শপথ গ্রহণ করেন তিনি।

Manual1 Ad Code

এর আগে ২ নভেম্বরের নির্বাচনে সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট-৩৯ (পার্ক স্লোপ, কেনসিঙটন এবং সেন্ট্রাল ব্রুকলিন) থেকে ডেমক্র্যাটিক পার্টি থেকে নির্বাচনে বিজয়ী হন শাহানা হানিফ।

Manual8 Ad Code

জানা যায়, নিউইয়র্ক সিটিতে ৭ লাখ ৬৯ হাজার মুসলমান বাস করেন। তারপরও এর আগে এখান থেকে সিটি কাউন্সিল নির্বাচনে কোনো মুসলিম জয়ী হতে পারেননি। প্রথমবারের মতো বাংলাদেশি বংশোদ্ভূত সমাজকর্মী শাহানা হানিফ নির্বাচিত হন।

Manual4 Ad Code

নিউইয়র্ক সিটি কাউন্সিলের অধিকাংশ সদস্যই নারী এবং স্পিকারও হচ্ছেন একজন নারী। আগামী ৫ জানুয়ারি বসবে সিটি কাউন্সিলের প্রথম অধিবেশন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code