বরগুনায় যুব সম্প্রীতি মেলা উদ্বোধন

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৪৯ minutes ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: সামাজিক সম্প্রীতি,পারস্পরিক শ্রদ্ধাবোধ, ও শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা ছড়িয়ে দিতে বরগুনায় যুব সম্প্রীতি মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় বেসরকারি সংগঠন নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই মেলার উদ্বোধন করা হয়।

Manual7 Ad Code

পরিবেশ বান্ধব পাট দিয়ে শপিং ব্যাগ, বাঁশ ও সুপারির খোল দিয়ে তৈরির বিভিন্ন পন্য নিয়ে ৫ টি স্টল মেলায় অংশগ্রহণ করে। সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এ মেলা চলবে।জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান, জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহিন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, বিএনপি নেতা এজেডএম সালেহ ফারুক, জেলা কালচারাল অফিসার তানজিলা তমা। শুভেচ্ছা বক্তব্য রাখেন, এনএসএস এর প্রকল্প সমন্বয়কারী মনিরুজ্জামান।

Manual5 Ad Code

সভা শেষে শিল্পকলা একাডেমি চত্বরে অতিথিরা মেলার স্টল পরিদর্শন করেন। এর আগে মেলাকে কেন্দ্র করে একটি র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code