

ডেস্ক নিউজ: ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রাহমান বলেছেন, ২০২১ অর্থবছরে বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে বাণিজ্য ছিল ৭৩৯.৮৯ মিলিয়ন মার্কিন ডলার। তবে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগে বিদ্যমান প্রতিবন্ধকতা নিরসন, বাণিজ্য প্রতিনিধি দলের আদান-প্রদান এবং বেসরকারি খাতের প্রতিনিধিদের মধ্যকার যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে এই বাণিজ্য ২ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা সম্ভব।
মঙ্গলবার (২৫ অক্টোবর) ঢাকা চেম্বার অডিটোরিয়ামে ডিসিসিআই আয়োজিত ‘বাংলাদেশ-ভিয়েতনাম বাণিজ্য আলোচনা সভা’ এবং ‘বিটুবি ম্যাচ-মেকিং সেশনে তিনি এসব কথা বলেন।
ভিয়েতনামের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের ডেপুটি ডিরেক্টর জেনারেল ডু হুয়াক হাংয়ের নেতৃত্বে বাংলাদেশে সফররত ৩১ সদস্যের একটি প্রতিনিধি দল এই আলোচনা ও বিটুবি সেশনে অংশগ্রহণ করেন।